ঋণখেলাপি কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন কৌশল, শুরু তীব্র আলোচনা
নিজস্ব প্রতিবেদক: খেলাপি ঋণ কমাতে এবং ব্যাংকগুলোর আর্থিক হিসাব আরও বাস্তবসম্মত করতে বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকগুলো এখন নির্দিষ্ট শর্তে খেলাপি ঋণের চার্জড (আরোপিত) ও আনচার্জড (অনারোপিত) সুদ মওকুফ করতে পারবে। এতে প্রায় ১ লাখ কোটি টাকার স্থগিত সুদ মওকুফের সুযোগ তৈরি হয়েছে।
সোমবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বিশেষ পুনঃতফসিল সুবিধা পাওয়া ঋণগ্রহীতারাও এই সুবিধার আওতায় আসবেন। নতুন নীতিতে অনেক ক্ষেত্রে ঋণগ্রহীতারা শুধু মূল ঋণের অর্থ পরিশোধ করেই এককালীন নিষ্পত্তির সুযোগ পাবেন, অর্থাৎ সুদ পরিশোধের বাধ্যবাধকতা নাও থাকতে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলোর স্থগিত সুদ হিসাবে প্রায় ১ লাখ কোটি টাকার অনারোপিত সুদ জমা হয়েছে। এসব সুদ মওকুফ করা হলে খেলাপি ঋণের হার ৩০.৬০ শতাংশ থেকে প্রায় ২৫ শতাংশে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, এই উদ্যোগের উদ্দেশ্য হলো দীর্ঘদিনের মন্দ ঋণ নিষ্পত্তি সহজ করা, ব্যাংকের ব্যালেন্স শিট পরিষ্কার করা এবং ঋণগ্রহীতাদের পুনরায় নিয়মিত ব্যাংকিং কার্যক্রমে ফিরিয়ে আনা।
তবে এই সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিবিদ ও ব্যাংকিং বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী এ উদ্যোগের সমালোচনা করে বলেন, এতে ঋণখেলাপিরা আরও উৎসাহিত হতে পারেন এবং আমানতকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ. (রুমি) আলীও সতর্ক করে বলেন, আগে আয় হিসেবে গণ্য করা সুদ মওকুফ করলে ব্যাংকগুলোর মুনাফা ও মূলধনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে দুর্বল আর্থিক অবস্থার ব্যাংকগুলোর জন্য এটি বড় ঝুঁকি তৈরি করতে পারে।
অন্যদিকে, কয়েকজন ব্যাংক নির্বাহীর মতে, সাসপেন্স অ্যাকাউন্টে থাকা অনারোপিত সুদ প্রকৃত আয় নয়। তাই এসব সুদ মওকুফ করলে ব্যাংকের আর্থিক বিবরণী আরও বাস্তবসম্মত হবে এবং দীর্ঘদিনের অচল ঋণ নিষ্পত্তির পথ সহজ হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ ও ২০২৫ সালে মোট ২ লাখ ৫৬ হাজার কোটি টাকার বেশি ঋণ পুনঃতফসিল করা হলেও এর প্রায় ৪০ শতাংশ ঋণ আবার খেলাপিতে পরিণত হয়েছে। ব্যাংকারদের মতে, শুধুমাত্র পুনঃতফসিল নয়, টেকসই সমাধানের জন্য সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি (এএমসি) গঠন, দুর্বল ঋণগ্রহীতাদের পুনর্গঠন এবং কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণও জরুরি।
মুসআব/
পাঠকের মতামত:
- ঋণখেলাপি কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন কৌশল, শুরু তীব্র আলোচনা
- সন্তান নিলেই মিলবে বেতনসহ দীর্ঘ ছুটি, নতুন নিয়মে চমক!
- মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড নীতিতে নতুন সিদ্ধান্ত বিএসইসির
- শেয়ারবাজারে বিনিয়োগ শিক্ষা বিস্তারে বিএসইসির নতুন উদ্যোগ
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি
- নতুন নেতৃত্বে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- ছায়া বাজেট আর পাস বাজেট প্রায় একই: শফিকুর রহমান
- পেনশনভোগীদের জন্য এসেছে স্বস্তির খবর
- ৭ বছরের শিশু ধ/র্ষণ, ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
- পুলিশ পোশাকে আবার বড় পরিবর্তন
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- ৮ দিনে একসঙ্গে ৯৩ ভূমিকম্প
- রিমুভ হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ
- বাজেটে শেয়ারবাজারমুখী পদক্ষেপকে ইতিবাচক বলছে বিএমবিএ
- ২০২৫ অর্থবছরে তালিকাভুক্ত ৩টি ব্যাংকের ডিভিডেন্ড অপরিবর্তিত
- বাংলাদেশকে স্বীকৃতি নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনার চমকপ্রদ তথ্য
- ২০২৫ অর্থবছরে ডিভিডেন্ড কমেছে তালিকাভুক্ত ৪ ব্যাংকের
- ধর্ম বদল থেকে উল্টো পথে যাত্রা—চমকে দেওয়া ঘটনা
- ২০২৫ অর্থবছরে ডিভিডেন্ড বেড়েছে তালিকাভুক্ত ৯ ব্যাংকের
- চার খলিফার নামে সেনাবাহিনীতে নতুন চার ব্যাটেলিয়ন
- দেশে যুক্ত হলো তিন নতুন উপজেলা, একটি থানা
- বাংলাদেশের উপহার ভারতে, উপহার নিয়ে কূটনৈতিক বার্তা
- এক সিদ্ধান্তে বদলে গেল পূর্বাচলের প্রশাসনিক পরিচয়
- সরকারি চাকরিজীবীদের জন্য আগস্টে ‘হ্যাপি ব্রেক’ ঘোষণা
- শেয়ারবাজারে আসছে এনপলি গ্রুপের নতুন কোম্পানি
- কফি আর ডিমের ডায়েট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন বিশেষজ্ঞরা
- পদত্যাগের পর এলাকায় ফিরছেন সাবেক মন্ত্রী, ঘিরে উত্তেজনা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এলো ১৫টি জরুরি নির্দেশনা
- আদালতের ড্রেস কোডে বড় পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম
- ইউরোপে ধাক্কা খেল বাংলাদেশ, সুযোগ নিচ্ছে ভারত
- এরদোয়ানের বক্তব্যে মুখ খুললেন নেতানিয়াহু
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- স্বর্ণের দাম নিয়ে দুঃসংবাদ, টানা চার মাসের পতনে নতুন রেকর্ড
- সরকারি কর্মচারীদের বেতন নিয়ে বড় ঘোষণা
- ভোটার নিবন্ধনে বড় পরিবর্তন আনছে ইসি, জেনে নিন নতুন নিয়ম
- হাসনাত-সারজিসকে ঘিরে নতুন অভিযোগ
- পূর্বাচলের জন্য পুলিশের মেগা পরিকল্পনা
- নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের নিরীক্ষা প্রতিবেদনে একাধিক অনিয়ম
- বে-লিজিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- বাটা সু কোম্পানির এজিএমে ডিভিডেন্ড অনুমোদন
- ডিবিএইচ ফাইন্যান্সের এজিএমে ডিভিডেন্ড অনুমোদন
- স্থিতিশীল আউটলুকসহ তিন প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ
- তিন প্রান্তিকের আর্থিক বিচ্যুতির কারণ প্রকাশ করল প্রাইম ফাইন্যান্স
- কর ছাড় ও ইতিবাচক উদ্যোগের প্রভাবে সূচক ও লেনদেনে রেকর্ড
- হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- ৩০ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩০ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- প্রায় ৬০ লাখ শেয়ার কিনলেন উদ্যোক্তা ও পরিচালকরা
- ডিএসইর ইতিহাসে নজিরবিহীন ছাঁটাই, ক্ষোভ ও উদ্বেগে কর্মকর্তারা
- হঠাৎ ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- সঞ্চয়পত্র বিক্রিতে কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- বিদেশি বিনিয়োগ সহজ করতে নতুন উদ্যোগ, শেয়ারবাজার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা গভর্নরের
- চলতি সপ্তাহে আসছে ৮ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বিএসইসির ব্যাখ্যার পর বাজারে স্বস্তি, টানা উত্থানে শেষ হলো সপ্তাহ
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ঋণখেলাপি কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন কৌশল, শুরু তীব্র আলোচনা
- নতুন নেতৃত্বে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
- ইউরোপে ধাক্কা খেল বাংলাদেশ, সুযোগ নিচ্ছে ভারত
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার













