ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বে-লিজিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

২০২৬ জুন ৩০ ২২:১০:২৮
বে-লিজিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদেরকে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৮৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৩১ টাকা ১৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে