ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

পূর্বাচলের জন্য পুলিশের মেগা পরিকল্পনা

২০২৬ জুলাই ০১ ১২:০৫:১৭
পূর্বাচলের জন্য পুলিশের মেগা পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা আরও জোরদার করতে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আইজিপি বলেন, ঢাকা মহানগর পুলিশের আওতায় পূর্বাচলে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইন, ৩টি উপকমিশনারের কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কাজ চলছে।

তিনি জানান, পুলিশের জন্য মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আইজিপি আরও বলেন, ভবিষ্যতে পূর্বাচলকে পুরোপুরি ঢাকা মহানগর পুলিশের আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে আলাদা বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এ বিভাগের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবলও সৃষ্টি করা হবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে