কর ছাড় ও ইতিবাচক উদ্যোগের প্রভাবে সূচক ও লেনদেনে রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে মঙ্গলবার (৩০ জুন) সূচক ও লেনদেন—উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান মূল্যসূচক গত ২১ মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। একই সঙ্গে ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়ে সাড়ে ২২ মাসের সর্বোচ্চ অবস্থানে উঠেছে। সূচক ও লেনদেন বৃদ্ধির পাশাপাশি এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামও বেড়েছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে এ ধরনের ধারাবাহিক ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের আস্থা আরও জোরদার করবে। তাদের ভাষ্য, বর্তমান সরকার পুঁজিবাজারে ইতিবাচক পরিবেশ ফিরিয়ে আনতে বিভিন্ন সংস্কার ও প্রণোদনামূলক পদক্ষেপ গ্রহণ করছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি শেয়ারবাজারে কর ছাড়ের বিষয়ে বিশেষ উদ্যোগের কথা জানানো হয়েছে। পাশাপাশি দেশের বেসরকারি খাতের দীর্ঘমেয়াদি অর্থায়নের অন্যতম কার্যকর বিকল্প হিসেবে পুঁজিবাজারকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। বাজারসংশ্লিষ্টদের মতে, এসব ইতিবাচক উদ্যোগের প্রভাব শেয়ারবাজারে প্রতিফলিত হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকলে বাজার আরও স্থিতিশীল হবে বলে তারা আশা করছেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৬২ দশমিক ৮৩ পয়েন্টে পৌঁছেছে, যা গত ২১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর সূচক ছিল ৫ হাজার ৭৭৭ দশমিক ৯২ পয়েন্ট।
এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ দশমিক ১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ ১১ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করেছে।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪৯টির দর বেড়েছে, ৯৪টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের দিক থেকেও এদিন নতুন উচ্চতা দেখা গেছে। ডিএসইতে মোট ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা সাড়ে ২২ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালের ১১ আগস্ট ডিএসইতে ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছিল। এর আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ২২২ কোটি ১৪ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩৪ কোটি ২৯ লাখ টাকা।
সিএসইতে মোট ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫১টির দর বেড়েছে, ৬৯টির দর কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত ছিল।
এদিকে, সিএসইর সিএএসপিআই সূচক ৯৮ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৫০ দশমিক ১৭ পয়েন্টে উন্নীত হয়েছে। আগের কার্যদিবসে এ সূচক ২ দশমিক ৩১ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন










