ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য আগস্টে ‘হ্যাপি ব্রেক’ ঘোষণা

২০২৬ জুলাই ০১ ১৪:৫০:৩০
সরকারি চাকরিজীবীদের জন্য আগস্টে ‘হ্যাপি ব্রেক’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামী আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। তবে এর জন্য পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে একদিনের ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে হবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। তবে এ তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও, ঐচ্ছিক ছুটি নিলে টানা ছুটির সুযোগ পাওয়া যাবে। এরপর ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মোট চার দিনের বিরতি মিলবে।

অর্থাৎ, ২৭ আগস্ট একদিনের ছুটি নিলেই ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানেও ছুটি থাকে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যসেবা, টেলিযোগাযোগসহ জরুরি সেবাখাতে এই ছুটি কার্যকর হয় না।

এ সময় ব্যাংক ও আদালত খোলা থাকবে কি না, সে বিষয়ে আলাদা করে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত জানাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে