ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

সন্তান নিলেই মিলবে বেতনসহ দীর্ঘ ছুটি, নতুন নিয়মে চমক!

২০২৬ জুলাই ০১ ১৮:৪১:৫৬
সন্তান নিলেই মিলবে বেতনসহ দীর্ঘ ছুটি, নতুন নিয়মে চমক!

নিজস্ব প্রতিবেদক: নতুন মা-বাবার জন্য বেতনসহ দীর্ঘ ছুটির সুযোগ চালু করেছে ইউরোপের দেশ ফ্রান্স। জন্মহার কমে যাওয়া এবং বন্ধ্যাত্বের সমস্যা মোকাবিলায় সরকার এ উদ্যোগ নিয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ২০২৪ সালে জনসংখ্যা বৃদ্ধি ও পরিবার গঠনে উৎসাহ দিতে এই পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন।

এর আগে ফ্রান্সে প্রথম সন্তানের জন্মের ক্ষেত্রে মায়েরা প্রায় চার মাসের মাতৃত্বকালীন ছুটি এবং বাবারা ২৮ দিনের পিতৃত্বকালীন ছুটি পেতেন। নতুন নিয়মে এই সুবিধার পাশাপাশি মা ও বাবা আরও এক থেকে দুই মাসের অতিরিক্ত ছুটি ভাগাভাগি করে নিতে পারবেন।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, অতিরিক্ত ছুটির প্রথম মাসে অভিভাবকরা তাদের মোট বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ আর্থিক সুবিধা পাবেন। এই সুবিধা ২০২৬ সালের ১ জানুয়ারি বা তার পর জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে কার্যকর হবে। শুধু জৈবিক সন্তান নয়, দত্তক নেওয়া সন্তানের অভিভাবকেরাও একই সুবিধার আওতায় থাকবেন।

ফ্রান্স সরকারের মতে, পরিবারকে আরও সহায়তা দেওয়া এবং সন্তান নেওয়ার আর্থিক চাপ কমানোর মাধ্যমে দেশের ক্রমহ্রাসমান জন্মহার বাড়াতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ফ্রান্সে এক বছরে জন্ম নেওয়া শিশুর সংখ্যা মৃত্যুর সংখ্যার চেয়ে কম হয়েছে। বিষয়টিকে জনসংখ্যার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন নীতিনির্ধারকরা।

তবে দেশটির কয়েকটি নারীবাদী সংগঠন সরকারের এই উদ্যোগকে যথেষ্ট বলে মনে করছে না। তাদের দাবি, পরিবারে নারী-পুরুষের দায়িত্ব সমানভাবে ভাগাভাগি নিশ্চিত করতে আরও কার্যকর নীতি প্রয়োজন। তাদের মতে, অতিরিক্ত ছুটি নেওয়ার ক্ষেত্রে সাধারণত কম আয়ের সঙ্গীই বেশি আগ্রহী হন, ফলে কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমতা প্রত্যাশিতভাবে বাড়বে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে