ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

ধর্ম বদল থেকে উল্টো পথে যাত্রা—চমকে দেওয়া ঘটনা

২০২৬ জুলাই ০১ ১৫:৪২:৩৮
ধর্ম বদল থেকে উল্টো পথে যাত্রা—চমকে দেওয়া ঘটনা

নিজস্ব প্রতিবেদক: প্রেমিকার মন জয় করতে ধর্ম ও নাম পর্যন্ত বদলে ফেলেছিলেন এক যুবক। কিন্তু তিন বছর পর সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় আবারও নিজের আগের ধর্মে ফিরে গেছেন তিনি—এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের শামলি জেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, আয়ুষ মালিক নামের ওই হিন্দু যুবক ২০১৮ সালে এক দুর্ঘটনায় পায়ের চিকিৎসার সময় চাঁদনি কুরেশি নামে এক ফিজিওথেরাপিস্টের সঙ্গে পরিচিত হন। সেখান থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

পরবর্তীতে চাঁদনির পরিবারের চাপে আয়ুষ ধর্ম পরিবর্তনে রাজি হন বলে অভিযোগ রয়েছে। ২০২৩ সালে তিনি দিল্লিতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে ‘মোহাম্মদ আলি’ রাখেন। এরপর তিনি নতুন ধর্মীয় রীতি অনুসরণ করে জীবনযাপন শুরু করেন।

তবে প্রায় তিন বছর পর সম্প্রতি তিনি আবারও আগের ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নেন। তার ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি ইসলাম ত্যাগ করে আবার হিন্দু ধর্মে ফিরে এসেছেন।

এরপর তিনি স্থানীয়ভাবে নিজের আগের ধর্মে ফিরে যান বলে দাবি করা হচ্ছে।

অন্যদিকে, আয়ুষের বাবা দেবরাজ মালিক অভিযোগ করেন, তার ছেলেকে ধর্মান্তরিত করে পারিবারিক সম্পত্তি হাতানোর চেষ্টা করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতেই উত্তরপ্রদেশ পুলিশ চাঁদনি কুরেশি ও তার বাবাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি ধর্মান্তর সংক্রান্ত আইনের আওতায় তদন্ত করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে