ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

বাংলাদেশের উপহার ভারতে, উপহার নিয়ে কূটনৈতিক বার্তা

২০২৬ জুলাই ০১ ১৫:০২:৪১
বাংলাদেশের উপহার ভারতে, উপহার নিয়ে কূটনৈতিক বার্তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের জন্য মোট ১১০০ কেজি আম পাঠানো হয়েছে।

বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঠানো এসব আম ভারতের সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার জন্য আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আম হস্তান্তর করা হয় কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন ও আগরতলার সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে।

এর মধ্যে কলকাতায় পাঠানো ৫০০ কেজি আম ১০০টি কার্টনে এবং আগরতলায় পাঠানো ৬০০ কেজি আম ১২০টি কার্টনে রাখা হয়।

জানা গেছে, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রীদের জন্য আলাদাভাবে ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি আম কূটনীতিক, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।

প্রতিবছরের ধারাবাহিকতার অংশ হিসেবে দেওয়া এই উপহার দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে