ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল

২০২৬ জুন ৩০ ১৩:২৪:৩৮
দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন জেলায় আরবি হরফসংবলিত পতাকা টানানোর বিষয়টি সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক জানতে চান, দেশের বিভিন্ন স্থানে আরবি হরফসংবলিত পতাকা টানানো হচ্ছে কি না, এ বিষয়ে সরকার অবগত আছে কি না এবং কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না।

জবাবে তথ্য উপদেষ্টা বলেন, “এ বিষয়ে এখন খুব বিস্তারিত বলছি না। সরকার বিষয়টি খতিয়ে দেখছে। এটি কেন হচ্ছে, সেটিও আমরা যাচাই করছি। কারণ কিছু ক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ড থেকে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন বলেও জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, তবে সেখানে যারা লিখছেন, তাদের সবাই যে এর সঙ্গে জড়িত—এমন নয়। বিষয়টি আরও যাচাই-বাছাই করা প্রয়োজন।

তিনি আরও বলেন, যেহেতু বিষয়টি বিভিন্ন জায়গায় বিস্তৃতভাবে দেখা গেছে, তাই এর পেছনে কোনো সমন্বিত পরিকল্পনা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে