ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬

চার্টার্ড লাইফের উদ্বৃত্ত কমলেও বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স ফান্ড

২০২৬ জুন ২৮ ১১:৩৫:১৮
চার্টার্ড লাইফের উদ্বৃত্ত কমলেও বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স ফান্ড

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের জানুয়ারি-মার্চ সময়ের প্রথম প্রান্তিকের লাইফ রেভিনিউ হিসাব প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে মোট আয় থেকে মোট ব্যয় ও বিমা দাবি (ক্লেইম) পরিশোধের পর কোম্পানির উদ্বৃত্ত (সারপ্লাস) হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ উদ্বৃত্ত ছিল ২ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা।

এদিকে, ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৭৭ কোটি ৫০ লাখ ৮ হাজার টাকা। এর বিপরীতে ৩১ মার্চ, ২০২৪ তারিখে এ তহবিলের পরিমাণ ছিল ৬৬ কোটি ৬৪ লাখ ৮ হাজার টাকা।

ফলে আলোচ্য সময়ে কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে নিট বৃদ্ধি পেয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকা।

কোম্পানির প্রকাশিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে