ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬

শেয়ারবাজারে আসা নিয়ে বড় সিদ্ধান্তের পথে ওপেনএআই

২০২৬ জুন ২৬ ১০:১৬:০৬
শেয়ারবাজারে আসা নিয়ে বড় সিদ্ধান্তের পথে ওপেনএআই

নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নির্মাতা প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার (আইপিও) পরিকল্পনা ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে দিতে পারে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তি খাতের শেয়ারের দামে সাম্প্রতিক অস্থিরতা এবং বাজার পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানটির আর্থিক উপদেষ্টারা এখনই আইপিওতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, বর্তমান বাজারে তালিকাভুক্ত হলে সম্ভাব্য বিনিয়োগকারীদের আগ্রহ প্রত্যাশার তুলনায় কম হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানটির মূল্যায়ন উল্লেখযোগ্য পর্যায়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। এ লক্ষ্যে বড় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ও প্রস্তুতি অব্যাহত রয়েছে।

তবে ওপেনএআই এখনো আইপিওর নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেনি। প্রতিষ্ঠানটির মতে, বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হওয়ায় কিছু ব্যবসায়িক সিদ্ধান্ত বাস্তবায়নে তারা বেশি নমনীয়তা পায়।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ওপেনএআই, অ্যানথ্রপিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিপুল বিনিয়োগ সংগ্রহের চেষ্টা করছে। উন্নত এআই মডেল তৈরি ও পরিচালনার জন্য উচ্চক্ষমতার চিপ, ডেটা সেন্টার এবং অবকাঠামো নির্মাণে বিপুল ব্যয়ের প্রয়োজন হওয়ায় নতুন অর্থায়ন এসব প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে