ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

১১ দলীয় জোটের সমাবেশে নারীদের অবস্থান নিয়ে প্রশ্ন

২০২৬ জুন ২৪ ১৭:১৮:১৬
১১ দলীয় জোটের সমাবেশে নারীদের অবস্থান নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, খুন ও গণহত্যার অভিযোগের বিচার দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমাবেশে নারীদের বসার ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

এ প্রসঙ্গে বুধবার (২৪ জুন) নিজের ফেসবুক পোস্টে মতামত দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা।

পোস্টে তিনি লিখেছেন, কোনো প্রতীকী বা সাময়িক সুযোগের বিনিময়ে দীর্ঘদিনের আদর্শ ও অবস্থান থেকে সরে আসা উচিত নয়। তিনি আরও উল্লেখ করেন, আদর্শ এমন একটি বিষয় যা ব্যক্তি নিজে ছাড়া অন্য কেউ কেড়ে নিতে পারে না।

এদিকে একই ইস্যুতে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সমাবেশের একটি ছবি শেয়ার করে নারীদের আসনবিন্যাসের সমালোচনা করেন।

সমাবেশে নারীদের বসার ব্যবস্থা ও অংশগ্রহণের ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে