ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

আদালতের আদেশ ভুল বুঝে এজলাসে তরল পদার্থ পান

২০২৬ জুন ২৪ ১৬:৫৪:৫১
আদালতের আদেশ ভুল বুঝে এজলাসে তরল পদার্থ পান

নিজস্ব প্রতিবেদক: ভোলায় একটি মামলার শুনানিকালে আদালতের আদেশ ভুল বোঝার পর তারাভানু (৩৫) নামে এক নারী এজলাসে তরল পদার্থ পান করেছেন বলে জানিয়েছে পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্র। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (২৪ জুন) দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে এ ঘটনা ঘটে।

আদালত সূত্র জানায়, যৌতুক ও নির্যাতনের অভিযোগে দায়ের করা একটি মামলার শুনানিতে বিচারক কয়েকজন আসামির বিষয়ে আদেশ দেন। তবে বাদী নারী আদেশের অর্থ ভুলভাবে অনুধাবন করেন বলে অভিযোগ রয়েছে। এর কিছুক্ষণ পর তিনি নিজের সঙ্গে থাকা একটি তরল পদার্থ পান করেন।

পরে আদালতে উপস্থিত ব্যক্তিরা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার চিকিৎসা চলছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে