ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানা সহজ করতে নতুন নীতিমালা সৌদির

২০২৬ জুন ২৪ ১৬:১৩:২২
বিদেশিদের সম্পত্তি মালিকানা সহজ করতে নতুন নীতিমালা সৌদির

নিজস্ব প্রতিবেদক: বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ ও সম্পত্তি মালিকানার সুযোগ সম্প্রসারণে নতুন নির্বাহী বিধিমালা অনুমোদন করেছে সৌদি আরবের মন্ত্রিসভা।

নতুন বিধিমালা অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিদেশি নাগরিক ও কোম্পানিগুলো সৌদি আরবে বিভিন্ন ধরনের স্থাবর সম্পত্তির মালিক হতে পারবে।

আইনের আওতায় বিদেশিরা আবাসিক, বাণিজ্যিক, কৃষি ও শিল্প খাতের সম্পত্তির মালিকানা অর্জনের সুযোগ পাবেন। এছাড়া সৌদি আরবে বৈধভাবে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসার প্রয়োজনীয় অফিস, কারখানা, গুদাম ও অন্যান্য স্থাপনার মালিক হতে পারবে।

মন্ত্রিসভার অনুমোদিত বিধিমালায় বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলোর জন্য সম্পত্তি মালিকানার ক্ষেত্র, শর্ত এবং নির্দিষ্ট এলাকার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর লক্ষ্য বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, বেসরকারি খাতের অংশগ্রহণ জোরদার এবং রিয়েল এস্টেট খাতের উন্নয়ন ত্বরান্বিত করা।

বিশ্লেষকদের মতে, নতুন বিধিমালা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ বাড়াবে এবং অর্থনীতির বহুমুখীকরণে সহায়তা করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে