ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড হিসেবে যাত্রা শুরু করলো এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড

২০২৬ জুন ২৪ ১১:৪৮:৪৩
ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড হিসেবে যাত্রা শুরু করলো এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড থেকে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে রূপান্তরিত হয়েছে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এ তথ্য জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর অনুমোদনের পর ফান্ডটির রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর ফলে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড এখন থেকে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড হিসেবে পরিচালিত হবে।

ঘোষণা অনুযায়ী, ২৪ জুন ২০২৬ থেকে ফান্ডটি আনুষ্ঠানিকভাবে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড হিসেবে কার্যক্রম শুরু করেছে। একই দিন থেকে ফান্ডের ইউনিট ক্রয়-বিক্রয় সম্পদ ব্যবস্থাপকের ঘোষিত ও প্রযোজ্য মূল্যে সম্পন্ন হবে।

ফান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিটের মূল্য সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। ফান্ডের প্রসপেক্টাসে বর্ণিত শর্তাবলি এবং প্রযোজ্য বিধি-বিধান অনুসারেই ইউনিট লেনদেন পরিচালিত হবে।

এর মাধ্যমে দীর্ঘদিনের ক্লোজড-এন্ড কাঠামো থেকে বেরিয়ে এসে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড ওপেন-এন্ড মডেলে কার্যক্রম শুরু করলো, যা বিনিয়োগকারীদের জন্য ইউনিট ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে আরও বেশি নমনীয়তা নিশ্চিত করবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে