ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

২৩ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ জুন ২৩ ১৪:২১:৪১
২৩ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৭৪ কোটি ৩১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির ৩৩ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৩২ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড , সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে