চুক্তিভিত্তিক নিয়োগের পর বেতন পুনর্নির্ধারণের উদ্যোগ বিএসইসিতে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের বেতন-ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বিএসইসির চেয়ারম্যানের মাসিক বেতন বর্তমান ৮৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা এবং কমিশনারদের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো একটি প্রস্তাবে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের সুপারিশ করা হয়। এ প্রস্তাব অনুমোদিত হলে চেয়ারম্যানের বেতন প্রায় ৫৯৮ শতাংশ এবং কমিশনারদের বেতন প্রায় ৪১৩ শতাংশ বৃদ্ধি পাবে।
বর্তমানে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী সরকারের সর্বোচ্চ প্রশাসনিক পদ মন্ত্রিপরিষদ সচিবের মূল বেতন ৮৬ হাজার টাকা। সে হিসাবে বিএসইসি চেয়ারম্যানের প্রস্তাবিত বেতন বর্তমান কাঠামোর তুলনায় প্রায় সাত গুণ বেশি হবে।
প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, গত ৪ জুন বিএসইসির চেয়ারম্যান এবং তিনজন কমিশনারকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপত্র অনুযায়ী তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির ভিত্তিতে নির্ধারিত হবে।
এতে আরও বলা হয়েছে, এর আগে অর্থ বিভাগের জারি করা একটি স্মারকের মাধ্যমে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের বেতন-ভাতা নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে চেয়ারম্যান প্রতি মাসে ৮৬ হাজার টাকা মূল বেতন পান। এর পাশাপাশি বাসাভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা হিসেবে আরও ৮৬ হাজার টাকা এবং আপ্যায়ন ভাতা হিসেবে ৩ হাজার টাকা গ্রহণ করেন।
অন্যদিকে কমিশনাররা প্রতি মাসে ৭৮ হাজার টাকা মূল বেতনের পাশাপাশি বাসাভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা বাবদ আরও ৭৮ হাজার টাকা এবং আপ্যায়ন ভাতা হিসেবে ২ হাজার ৫০০ টাকা পেয়ে থাকেন।
বেতন পুনর্নির্ধারণের পক্ষে যুক্তি হিসেবে প্রস্তাবে বলা হয়েছে, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের যোগ্যতা ও পেশাগত দক্ষতা বিবেচনায় তাদের বেতন-ভাতা নতুন করে নির্ধারণ করা প্রয়োজন। সে কারণেই চেয়ারম্যানের সর্বসাকল্যে মাসিক বেতন ৬ লাখ টাকা এবং কমিশনারদের ৪ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রচলিত বিধি অনুযায়ী জ্বালানি ব্যবহারের নির্ধারিত সীমার মধ্যে সার্বক্ষণিক ব্যবহারের জন্য চালকসহ সরকারি গাড়ি এবং অফিস ও আবাসিক টেলিফোন সুবিধা দেওয়ার প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (বীমা ও পুঁজিবাজার অনুবিভাগ) মো. সাঈদ কুতুব বলেন, বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের বেতন বৃদ্ধির প্রস্তাবের বিষয়ে অর্থ বিভাগের মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ চুক্তিভিত্তিক হওয়ায় তাদের বেতন-ভাতাও চুক্তির মাধ্যমেই নির্ধারিত হয়। তাই বেতন-ভাতা পুনর্নির্ধারণের প্রস্তাবকে তিনি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন।
এসএ খান/
পাঠকের মতামত:
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম












