সংসদে যা বলা যাবে, যা বলা যাবে না—বিধিতে যা আছে
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন চলাকালে একাধিকবার কার্যপ্রণালী বিধি অনুসরণ না করে সংসদ সদস্যদের বক্তব্য ও আচরণ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সংসদে কী বলা যায়, কীভাবে বলা যায় এবং কোন পরিস্থিতিতে কোন বিধি প্রযোজ্য হয়—তা নতুন করে আলোচনায় এসেছে।
কার্যপ্রণালী বিধির ৩০১ বিধি অনুযায়ী, পয়েন্ট অব অর্ডার বা বৈধতার প্রশ্ন শুধুমাত্র সংসদের চলমান কার্যসূচি, কার্যপ্রণালী বিধি বা সংবিধানের সংশ্লিষ্ট ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত হতে হবে। এটি কোনো সাধারণ বক্তব্য দেওয়ার সুযোগ নয়।
কোনো বিষয় পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণযোগ্য কি না, তা নির্ধারণের ক্ষমতা স্পিকারের। স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত এবং এ বিষয়ে বিতর্কের সুযোগ নেই।
সম্প্রতি কয়েকজন সদস্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সাধারণ বক্তব্য দেওয়ার চেষ্টা করলে স্পিকার তাদের কার্যপ্রণালী বিধি অনুসরণের আহ্বান জানান।
সংসদে কোনো বিষয় আলোচনা, প্রস্তাব বা সিদ্ধান্তের জন্য সাধারণত পূর্বনির্ধারিত লিখিত নোটিশ দিতে হয়। কার্যপ্রণালী বিধি অনুযায়ী নোটিশ ছাড়া হঠাৎ কোনো বিষয় উত্থাপন করা সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
স্পিকার একাধিকবার সদস্যদের স্মরণ করিয়ে দিয়েছেন যে, সংসদ ‘ফ্রি-স্টাইল’ বক্তব্য দেওয়ার স্থান নয়; নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই বক্তব্য দিতে হয়।
সংসদীয় কার্যক্রম চলাকালে সদস্যদের অপ্রয়োজনীয় চলাফেরা, মোবাইল ফোনে কথা বলা বা বক্তব্যদানকারী সদস্যের সামনে দিয়ে হেঁটে যাওয়া শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হতে পারে।
এ ধরনের আচরণ সংসদের কার্যক্রমে বিঘ্ন ঘটায় বলে স্পিকার ও ডেপুটি স্পিকার বিভিন্ন সময়ে সতর্ক করেছেন।
কার্যপ্রণালী বিধির ৩০০ বিধি অনুযায়ী, কোনো মন্ত্রী জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়ে স্পিকারের অনুমতি নিয়ে বিবৃতি দিতে পারেন। এ ধরনের বিবৃতির সময় প্রশ্ন বা বিতর্কের সুযোগ থাকে না।
সম্প্রতি একটি বিবৃতিকে কেন্দ্র করে সংসদে বিতর্ক সৃষ্টি হলে ডেপুটি স্পিকার স্মরণ করিয়ে দেন যে, ৩০০ বিধির অধীনে প্রদত্ত বক্তব্যের পর তাৎক্ষণিক প্রশ্নোত্তরের সুযোগ নেই।
কার্যপ্রণালী বিধির ৩০৭ বিধি অনুযায়ী, কোনো বক্তব্যে অশোভন, অশালীন, অবমাননাকর বা সংসদীয় রীতিবিরোধী শব্দ ব্যবহৃত হলে স্পিকার তা কার্যবিবরণী থেকে বাদ দিতে পারেন। এই প্রক্রিয়াকে ‘এক্সপাঞ্জ’ বলা হয়।
জরুরি জন-গুরুত্বসম্পন্ন কোনো বিষয়ে আলোচনা উত্থাপনের জন্য ৬৮ বিধিতে নোটিশ দেওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে অন্তত দুই দিন আগে লিখিত নোটিশ দিতে হয় এবং আরও পাঁচজন সদস্যের সমর্থন থাকতে হয়।
জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতির সুযোগ দেয় ৭১ বিধি। স্পিকার প্রয়োজন মনে করলে সদস্যদের সীমিত সময়ের জন্য বক্তব্য দেওয়ার অনুমতি দিতে পারেন।
কোনো বিষয়ে প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশন বর্জন করে বেরিয়ে যাওয়াকে সংসদীয় চর্চায় ‘ওয়াকআউট’ বলা হয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিরোধী দল ও জোট একাধিকবার ওয়াকআউট করেছে।
সংসদের বৈঠক বৈধভাবে পরিচালনার জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন। এই ন্যূনতম উপস্থিতিকেই কোরাম বলা হয়। কোরাম পূর্ণ না হলে অধিবেশন পরিচালনা করা যায় না।
সরকারি দলের সদস্যদের জন্য নির্ধারিত আসনগুলো ট্রেজারি বেঞ্চ নামে পরিচিত। সাধারণত প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা স্পিকারের আসনের ডান পাশের সামনের সারিতে বসেন।
সংসদীয় গণতন্ত্রে কার্যপ্রণালী বিধি শুধু শৃঙ্খলা রক্ষার জন্য নয়, বরং সব সদস্যের সমান অংশগ্রহণ ও সুশৃঙ্খল বিতর্ক নিশ্চিত করার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
মুসআব/
পাঠকের মতামত:
- সংসদে যা বলা যাবে, যা বলা যাবে না—বিধিতে যা আছে
- রেলপথে যুক্ত হচ্ছে সৌদি, কুয়েত ও কাতারসহ ৬ দেশ
- বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫
- বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে বার্তা দিলো জাতিসংঘ
- পরীমনির বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
- শেয়ারবাজার গতিশীল করতে নতুন কোম্পানি আনার জোর উদ্যোগ
- লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার তালিকাচ্যুতির শঙ্কা
- এক রুট, এক কোম্পানি—ঢাকার পরিবহনে যুগান্তকারী সিদ্ধান্ত
- শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা
- মামুনুল হকের বিয়ে ইস্যুতে উত্তপ্ত সংসদ!
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- আটকে থাকা পণ্য বিক্রিতে নতুন সিদ্ধান্ত, ই-নিলামে বিক্রি করবে কাস্টমস
- ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন হার চূড়ান্ত
- প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ইকরার মৃত্যুর মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী
- ১৮ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৮ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের শক্তিশালী প্রত্যাবর্তনে ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- ব্যবসায় ১০ কাজ নিষিদ্ধ করেছে ইসলাম
- অক্সফোর্ড ইউনিয়ন নিজেই দিল ব্যাখ্যা, বিতর্কে নতুন মোড়
- মুসল্লিদের সিজদায় রেখে পালালেন বিএনপি নেতা, অবশেষে ধরা
- বিয়ের মৌসুমে ধাক্কা, স্বর্ণের দাম আবারও বাড়ল
- সাবেক গভর্নরসহ ১০ বাংলাদেশি, রিজার্ভ চুরির মামলায় নতুন মোড়
- সংসদে বিতর্কিত বক্তব্য: শহীদের সন্তান বললেও জীবিত এমপির বাবা-মা
- যে বাংলাদেশির হাতে ফুটে ওঠে কাবার গিলাফের কোরআনের আয়াত
- পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
- মিউচুয়াল ফান্ড রূপান্তরে সরে গেল আইনি বাধা
- ফ্লোর প্রাইস উঠতেই বেক্সিমকোর ৫,৬৭০ কোটি টাকা উধাও
- সিআইবি নীতিতে পরিবর্তন চায় শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো
- এনআরবিসি ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে চার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ
- ডিএসইর ফিক্স সার্টিফিকেশন অর্জন করল আরও তিন ব্রোকারেজ হাউজ
- রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক অর্জনের হিসাব দিল সরকার
- ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধ/র্ষণ ফার্মেসি মালিকের
- ১১–২০ গ্রেডের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর
- ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
- বাজেট বাস্তবায়নে শেয়ারবাজারে নতুন গতি আসবে: ক্যাপমিনাফ
- আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলারের ঋণ সহায়তা অনুমোদন
- শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা, আসামির মৃ/ত্যুদণ্ড
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ডিএসইর দুই ট্রেকধারী প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- এজিএমের তারিখ ও স্থান সংশোধন করলো রূপালী ব্যাংক
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- মিউচুয়াল ফান্ড রূপান্তরে সরে গেল আইনি বাধা
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু













