ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬

‘দোকানে বিএনপির লোক বসবি না’

২০২৬ জুন ১৭ ১২:২১:৫৮
‘দোকানে বিএনপির লোক বসবি না’

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলায় একটি দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু এবং হুমকিসংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দোকানটির মালিক শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। বুধবার সকালে দোকান খুলতে এসে দোকানের সামনে একটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হয়।

উদ্ধার করা চিরকুটে বিএনপির কর্মী-সমর্থকদের উদ্দেশ করে হুমকিমূলক বার্তা লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি ও চিরকুট জব্দ করে। ঘটনার পর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

দোকান মালিক শরিফুল ইসলাম বলেন, সকালে দোকান খুলতে এসে বস্তু ও চিরকুট দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং পরে পুলিশকে খবর দেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তুর প্রকৃতি পরীক্ষা করা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

মোহাম্মদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে