ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

২০২৬ জুন ১৬ ১৯:২৪:২৪
আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। কার্যভার গ্রহণের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(২) অনুসারে মীর নাদিয়া নিভিনকে আইডিআরএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যান হিসেবে তার নিয়োগের মেয়াদ কার্যভার গ্রহণের দিন থেকে তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে।

এছাড়া তার বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও অন্যান্য আর্থিক সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে