ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ফুটবল বিশ্বকাপে প্রিয় দল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী

২০২৬ জুন ১৬ ১৬:১৭:৩৮
ফুটবল বিশ্বকাপে প্রিয় দল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন বাংলাদেশেও চলছে প্রিয় দল নিয়ে আলোচনা, বিতর্ক ও সমর্থকদের উচ্ছ্বাস। এমন আবহে প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দলের সমর্থক—এ প্রশ্নও ছিল অনেকের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন সমসাময়িক ইস্যুর পাশাপাশি আলোচনায় উঠে আসে চলমান ফুটবল বিশ্বকাপও।

আলোচনার একপর্যায়ে সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, “এখন তো বিশ্বকাপ চলছে। আপনি কোন দলের সমর্থক, আমরা সবাই তা জানতে চাই।”

জবাবে প্রধানমন্ত্রী সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে হাসিমুখে বলেন, “আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। এবার আপনারা নিজেই বুঝে নেন আমি কোন দলের সমর্থক।”

প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় নানা ধরনের আলোচনা।

উল্লেখ্য, ২০০৮ সালে কারামুক্তির পর চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান তারেক রহমান। পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেন। প্রায় ১৭ বছর প্রবাসজীবন কাটানোর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষক ও ক্রীড়া পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাসের অভিজ্ঞতা এবং দেশটির সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে প্রধানমন্ত্রীর মন্তব্যকে অনেকেই ইংল্যান্ড ন্যাশনাল ফুটবল টীম-এর প্রতি সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

তবে প্রধানমন্ত্রী নিজে কোনো দলের নাম সরাসরি উচ্চারণ না করায় বিষয়টি নিয়ে কৌতূহল ও আলোচনা এখনও অব্যাহত রয়েছে।

মোহাম্মদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে