ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬

ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে

২০২৬ জুন ১৩ ১৯:৪৮:০১
ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার বহুল প্রতীক্ষিত লড়াই। কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কো যেমন জয় দিয়ে অভিযান শুরু করতে চায়, তেমনি ষষ্ঠ শিরোপার লক্ষ্যে উড়ন্ত সূচনা খুঁজছে ব্রাজিল।

বাংলাদেশের দর্শকরা টেলিভিশন ও অনলাইন—দুই মাধ্যমেই ম্যাচটি উপভোগ করতে পারবেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।

মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসে খেলা দেখতে চাইলে কয়েকটি জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে। নির্ধারিত সাবস্ক্রিপশন নিয়ে মাই রবি, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিন অ্যাপের মাধ্যমে সরাসরি ম্যাচ উপভোগ করা যাবে।

এ ছাড়া বিভিন্ন ক্রীড়াভিত্তিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও ম্যাচটি দেখার সুযোগ থাকছে।

ম্যাচের সময়সূচি

ম্যাচ: ব্রাজিল বনাম মরক্কো

তারিখ: ১৪ জুন, ২০২৬ (রোববার)

সময়: ভোর ৪টা (বাংলাদেশ সময়)

ভেন্যু: মেটলাইফ স্টেডিয়াম, নিউইয়র্ক

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে