ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬

অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার

২০২৬ জুন ১৩ ১৫:৫৬:৫৬
অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: প্রেমের সম্পর্কের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৩ জুন) ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত জিসান আহম্মেদের সঙ্গে অভিযোগকারী নারীর প্রেমের সম্পর্কের বিষয়টি প্রাথমিক তদন্তে সত্য বলে প্রতীয়মান হয়েছে। সাংগঠনিক নীতিমালা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হলে ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে সংগঠনটি।

তবে পুরো ঘটনা ও মামলার প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্নও তুলেছে ছাত্রশিবির। সংগঠনটির দাবি, জিসানকে উদ্ধারের পর থেকে শনিবার দুপুর পর্যন্ত তার পরিবারের সদস্য কিংবা ছাত্রশিবিরের কোনো প্রতিনিধিকে তার সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। ফলে ঘটনার বিষয়ে জিসানের বক্তব্য জানার সুযোগ হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযোগকারী নারীর বড় বোনের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার বিকেলে ১৫ থেকে ২০ জন পুলিশ বা প্রশাসনের সদস্য তাদের বাড়ি থেকে ওই নারীকে নিয়ে যান। এ সময় পরিবারের কাউকে সঙ্গে যেতে দেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে। বর্তমানে ওই নারী ও তার বাবাকে পুলিশের হেফাজতে পৃথকভাবে রাখা হয়েছে এবং পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলেও উল্লেখ করা হয়।

ছাত্রশিবিরের দাবি, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় ঘটনাটির প্রকৃত রহস্য এখনো পরিষ্কার হয়নি। তাই এ বিষয়ে তারা পুলিশের বক্তব্যের বাইরে অন্য কোনো তথ্যসূত্র পায়নি।

এর আগে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে জিসান আহম্মেদ প্রধানকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন এক বিধবা নারী। জিসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ছিলেন।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বারী জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জিসানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে