ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ব্যবসায়ীদের দাবি মেনে নতুন সিদ্ধান্ত

২০২৬ জুন ১১ ১৬:২০:৩৭
ব্যবসায়ীদের দাবি মেনে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১১ জুন) থেকে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের নতুন সময়সূচির বিষয়টি জানানো হয়েছে। এর ফলে আজ থেকেই সারা দেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দোকান মালিক সমিতির সভাপতি সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ঈদের ছুটি শেষে পুনরায় সন্ধ্যা ৭টার মধ্যে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নিয়ম কার্যকর হয়।

নতুন সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা অতিরিক্ত সময় ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন এবং ক্রেতারাও কেনাকাটার জন্য আরও বেশি সময় পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আবদুল্লাহ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে