ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বোচ্চ ঋণমান বজায় রেখেছে দুই কোম্পানি

২০২৬ জুন ১১ ১৫:৩২:০৫
সর্বোচ্চ ঋণমান বজায় রেখেছে দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট পার্টনারস পিএলসি তাদের সর্বোচ্চ ক্রেডিট রেটিং বহাল রেখেছে। সংশ্লিষ্ট ক্রেডিট রেটিং সংস্থার মূল্যায়নে উভয় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান দুটির জন্য ‘স্থিতিশীল’ (Stable) আউটলুকও বজায় রাখা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (CRAB) আইপিডিসি ফাইন্যান্স পিএলসির দীর্ঘমেয়াদি রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ পুনর্নিশ্চিত করেছে। এ রেটিং নির্ধারণে ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির আউটলুক ‘স্থিতিশীল’ রাখা হয়েছে।

অন্যদিকে, আলফা ক্রেডিট রেটিং পিএলসি (Alpha Rating) স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট পার্টনারস পিএলসির ওপর পরিচালিত সর্বশেষ পর্যবেক্ষণমূলক (Surveillance) মূল্যায়নে দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং প্রদান করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির জন্য ‘স্থিতিশীল’ আউটলুক বহাল রাখা হয়েছে।

এসআইপিএলসির রেটিং নির্ধারণের ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৯ জুন ২০২৬ পর্যন্ত প্রাপ্ত প্রাসঙ্গিক গুণগত তথ্য বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি।

সর্বোচ্চ ক্রেডিট রেটিং বহাল থাকায় প্রতিষ্ঠান দুটির আর্থিক সক্ষমতা, দায় পরিশোধের সামর্থ্য এবং ব্যবসায়িক স্থিতিশীলতার প্রতি রেটিং সংস্থাগুলোর আস্থার প্রতিফলন ঘটেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে