ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

১১ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ জুন ১১ ১৪:৪১:৩৩
১১ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ৪০ কোটি ২২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির ৩৯ কোটি ২৬ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২৫ কোটি ৪২ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, এনসিসি ব্যাংক পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জেনেক্স ইনফোসিস পিএলসি এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে