পুশইন নিয়ে ভারতকে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সীমান্তে পুশইন ঠেকাতে বাংলাদেশ কঠোর অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই এ ধরনের কার্যক্রম মেনে নেওয়া হবে না।
সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে অবৈধভাবে অবস্থানরত নাগরিকদের প্রত্যাবাসনের জন্য একটি স্বীকৃত ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া রয়েছে। নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত পাঠানোর ব্যবস্থা দুই দেশই অনুসরণ করে থাকে।
তিনি বলেন, “বিদ্যমান প্রক্রিয়া অনুসরণ না করে যদি কাউকে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়।”
শামা ওবায়েদ আরও জানান, সাম্প্রতিক সময়ে পুশইন সংক্রান্ত ঘটনায় বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে একাধিক পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে দিল্লিতে ইতোমধ্যে ১২ থেকে ১৩টি চিঠি পাঠানো হয়েছে।
তিনি বলেন, “যখনই এমন কোনো ঘটনার তথ্য আমরা পেয়েছি, তখনই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি ভারতকে অবহিত করেছি। আমরা আশা করি, ভারত সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং বিদ্যমান প্রক্রিয়ার মাধ্যমেই সমস্যার সমাধান করবে।”
প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি ভারতের চেন্নাই থেকে ৩৪ জন বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে, যা দুই দেশের মধ্যে বিদ্যমান ব্যবস্থার একটি উদাহরণ।
তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অনিয়মিত অনুপ্রবেশ বা পুশইনের ঘটনা প্রতিরোধে কাজ করছে।
দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, প্রতিটি ঘটনা আলাদা গুরুত্ব বহন করে। তবে ভারত যদি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখে এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে, তাহলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সহজ ও ইতিবাচকভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
দীপক/
পাঠকের মতামত:
- পুশইন নিয়ে ভারতকে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- তিন বছরের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ দুই পদে নতুন দায়িত্ব
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুদিনের ইঙ্গিত শেয়ারবাজারে, উত্থানের পর এলো স্বাভাবিক সমন্বয়
- ০৮ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের অর্থ উত্তোলনের হিড়িক
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে বিডি থাই ফুড, মুনাফা বাড়ার আশা পরিচালনা পর্ষদের
- ডরিন পাওয়ারের সঙ্গে তিন সহযোগী প্রতিষ্ঠানের একীভূতকরণের প্রস্তাব অনুমোদন
- আপন বড় বোনের ন`গ্ন ভিডিও ধারণ করে প`র্নো`গ্রা`ফি
- অর্থমন্ত্রীর পরিকল্পনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন বাজেট
- বাংলাদেশ সীমান্ত ইস্যুতে সরব শুভেন্দু, জানালেন নতুন পরিসংখ্যান
- কাফনের কাপড়ে রহস্যময় লেখা, এলাকায় চাঞ্চল্য
- মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন এক লাফে বাড়ল
- এক রাতে একই এলাকায় ৩ বার ভূমিকম্প
- শরিয়াহভিত্তিক আর্থিক পণ্যে বড় পদক্ষেপ, আসছে নতুন সঞ্চয়পত্র
- সৌদির ধরপাকড়ে বিপাকে প্রবাসীরা
- সোনায় বড় ধস, তেলের উল্লম্ফনে বদলে গেল বাজারের সমীকরণ
- শাড়ির নিচে লুকানো নেতাকে টেনে বের করল পুলিশ
- সাবেক মেয়রের মৃত্যুর পরই ঘটল আরেক শোকাবহ ঘটনা
- শেয়ারবাজারকে বিনিয়োগবান্ধব করতে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বিএসইসি
- নোটিশ জমা নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলেন স্পিকার
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- মাঠের পর এবার বোর্ডরুমে তামিমের জয়
- তোফায়েল আহমেদকে নিয়ে সংসদে যা বলা হলো
- মৃ/ত্যুদণ্ডের রায়ের পর দুই পরিবারের ভিন্ন প্রতিক্রিয়া
- তিন ব্যাংকের শেয়ার হস্তান্তর ও গ্রহণের তথ্য প্রকাশ
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- তিন ব্রোকারেজ প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে নতুন কর্মসূচি
- জার্সি পরে গেলেই মিলবে বিনা ভিজিটে চিকিৎসা
- ভারতে ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগে ঢাকার ছেলের
- শেয়ারবাজার শক্তিশালী করতে ব্যাংক খাত সংস্কারের বিকল্প নেই:তথ্যমন্ত্রী
- তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- নতুন বিএসইসি কমিশনে বিনিয়োগকারীদের আস্থা, শক্তিশালী অবস্থানে বাজার
- ০৭ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দীর্ঘ ১৫ বছর পর নিজের মেয়ের পরিচয় অস্বীকার করলেন মা
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- ভিসা ছাড়াই ১৯২ দেশে ভ্রমণ! বিশ্বসেরা পাসপোর্টের তালিকা প্রকাশ
- কারামুক্তির পর বাসায় ফিরেই যা বললেন সেলিনা হায়াৎ আইভী
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল নিয়ে আশার খবর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- কারসাজির বিরুদ্ধে আরও কঠোর হবে বিএসইসি, হুঁশিয়ারি মাসুদ খানের
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
জাতীয় এর সর্বশেষ খবর
- পুশইন নিয়ে ভারতকে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- আপন বড় বোনের ন`গ্ন ভিডিও ধারণ করে প`র্নো`গ্রা`ফি
- অর্থমন্ত্রীর পরিকল্পনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন বাজেট
- কাফনের কাপড়ে রহস্যময় লেখা, এলাকায় চাঞ্চল্য













