জুন মাসে তাপমাত্রা-বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
নিজস্ব প্রতিবেদক: জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং তুলনামূলকভাবে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানকারী বিশেষজ্ঞ কমিটি।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম জানান, জুনের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষাকাল সারা দেশে বিস্তার লাভ করতে পারে। তবে বর্ষা শুরু হলেও মাসজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকতে পারে।
তিনি বলেন, জুন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, মৃদু তাপপ্রবাহে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।
বিভাগভিত্তিক বৃষ্টিপাতের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেটে ৬০০ থেকে ৬৩০ মিলিমিটার, বরিশালে ৪২০ থেকে ৪৭০ মিলিমিটার, রংপুরে ৪০০ থেকে ৪২০ মিলিমিটার, ঢাকায় ৩৩০ থেকে ৩৫০ মিলিমিটার, খুলনায় ২৮০ থেকে ৩০০ মিলিমিটার এবং রাজশাহীতে ২৭০ থেকে ২৯০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, দেশের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হলেও তা এখনই তাপপ্রবাহ কমানোর জন্য যথেষ্ট নয়। বগুড়া, রাজশাহী, নেত্রকোনা ও রংপুরের কিছু অংশে বৃষ্টি হয়েছে, ফলে স্থানীয়ভাবে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে তাপপ্রবাহ পুরোপুরি কমতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।
তিনি আরও জানান, ঢাকায় এখনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি এবং গরমের অনুভূতি অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ু এখনো পুরোপুরি বাংলাদেশে প্রবেশ করেনি; এটি বর্তমানে মিয়ানমার উপকূলের কাছে অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে গড়ে ২৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি। তবে কিছু বিভাগে বৃষ্টিপাত বেশি হলেও চট্টগ্রাম, খুলনা ও বরিশালে তুলনামূলক কম বৃষ্টি হয়েছে।
মে মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা সিলেটে রেকর্ড হয়।
এছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, নদ-নদীর পানি প্রবাহ মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাত হলে কিছু এলাকায় নদীর পানি সাময়িকভাবে বাড়তে পারে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- জুন মাসে তাপমাত্রা-বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- জীবন বাঁচাতে জেনে রাখুন হিট স্ট্রোক ও হার্ট অ্যাটাকের পার্থক্য
- বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
- এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডে আগামী ছয় মাসের কুপন রেট ঘোষণা
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ
- প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন ঘোষণা
- জেমস বন্ড সাজে চমক দিলেন ট্রাম্প
- ঢাকা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী, পল্লবীর বাসায় মিলল নারীর মরদেহ
- ইসলামী ব্যাংক ইস্যুতে সরব জামায়াত আমির
- হাদি হত্যার ঘটনায় তদন্তের দাবি, ভাইকে ঘিরে নতুন বিতর্ক
- আজ দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম
- পদত্যাগের পর প্রথমবার মুখ খুললেন দীপেন দেওয়ান
- শেখ হাসিনার আপত্তির পর যা বলল জাতিসংঘ
- কারামুক্তির পর বাসায় ফিরেই যা বললেন সেলিনা হায়াৎ আইভী
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিওর অর্থে নতুন অবকাঠামো ও যন্ত্রপাতি
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ ট্রাম্পের
- মিরপুরের বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্ম সচিবকে প্রত্যাহার
- আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার
- বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মী
- মমতার দলে সংকট ঘনীভূত, সামনে বড় বিভাজন
- বড় ধাক্কা গ্রাহকদের! আবারও বাড়ল বিদ্যুতের দাম
- শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় তেলাপোকা পার্টি
- ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ
- পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি
- মিরপুরে বৃদ্ধার লাশ উদ্ধার: ছেলের আচরণ নিয়ে নতুন বিতর্ক
- নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে চোরাগোপ্তা হামলা, আহত ৪
- পুরনো কমিশনের ব্যর্থতায় ফাটল, নতুন নেতৃত্বের আশায় রেকর্ড লেনদেন
- ০৩ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৩ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জানা গেল সেই যুগ্ম সচিব ও বুয়েট শিক্ষক ছেলের পরিচয়
- শরিয়াহভিত্তিক সূচকে নতুন পর্যালোচনা সম্পন্ন করলো সিএসই
- আসছে নতুন বাজেট: ফ্যামিলি কার্ড নিয়ে নতুন তথ্য
- একমি ল্যাবরেটরিজের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালকের শেয়ার বণ্টন
- জামিনে বেরিয়েই কিশোরীকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ
- ট্রাম্প প্রশাসনের নতুন নীতি, ঝুঁকিতে বাংলাদেশসহ ৬০ দেশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ভারত-চীন নয়, জানা গেল প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রীর গন্তব্য
- হাদি হ/ত্যাকাণ্ড নিয়ে মমতার চাঞ্চল্যকর বক্তব্য
- প্রথম প্রান্তিকে আরও ৩১ হাজার কোটি টাকা খেলাপি, চাপে ব্যাংকিং খাত
- মন্ত্রিসভায় পরিবর্তনের জল্পনা, নতুন মন্ত্রী হিসেবে আলোচনায় যেসব নেতা
- স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দিয়ে ভাইরাল, জানা গেল সেই ব্যক্তির পরিচয়
- বাজুসের নতুন ঘোষণা: কমেছে স্বর্ণ ও রুপার দাম
- এবার ঘরে পঁচা গন্ধে উদ্ধার হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- রামিসা হত্যার নৃশংসতা বর্ণনা করতেই কেঁদে ফেলেন পুলিশ কর্মকর্তা
- যে শহরে প্রায় প্রতি বাড়িতেই থাকে উড়োজাহাজ
- সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম
- যে কারণে প্রতিদিন ২ কোয়া কাঁচা রসুন খাবেন
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- গ্রাহকের টাকা আত্মসাতে শাস্তির মুখে আইল্যান্ড সিকিউরিটিজ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- পর্তুগালে মসজিদ ছাড়ার নির্দেশ, বিপাকে বাংলাদেশিরা
- প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে গোল্ডেন হারভেস্ট, ব্যয় ৭০ কোটি টাকার বেশি
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
জাতীয় এর সর্বশেষ খবর
- জুন মাসে তাপমাত্রা-বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
- স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী, পল্লবীর বাসায় মিলল নারীর মরদেহ
- হাদি হত্যার ঘটনায় তদন্তের দাবি, ভাইকে ঘিরে নতুন বিতর্ক
- আজ দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম
- পদত্যাগের পর প্রথমবার মুখ খুললেন দীপেন দেওয়ান













