ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডে আগামী ছয় মাসের কুপন রেট ঘোষণা

২০২৬ জুন ০৪ ১১:৩৬:১৫
এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডে আগামী ছয় মাসের কুপন রেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক পিএলসি কর্তৃপক্ষ তাদের ইস্যুকৃত ‘এবি ব্যাংক পারপেচুয়াল বন্ড’-এর অর্ধবার্ষিক কুপন হার নির্ধারণের তথ্য প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালনকারী এমটিবি ক্যাপিটাল লিমিটেডের ট্রাস্টি বোর্ডের সভা গত ৩ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। ওই সভায় বন্ডটির পরবর্তী অর্ধবার্ষিক সময়ের জন্য কুপন হার নির্ধারণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১৩ জুন থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন হার বার্ষিক ভিত্তিতে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এর ফলে উল্লিখিত সময়কালে বন্ডধারীরা ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত ১০ শতাংশ বার্ষিক কুপন হারের ভিত্তিতে প্রাপ্য সুবিধা লাভ করবেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে