ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

শেখ হাসিনার আপত্তির পর যা বলল জাতিসংঘ

২০২৬ জুন ০৪ ০৯:০৩:৫৯
শেখ হাসিনার আপত্তির পর যা বলল জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।

সোমবার (১ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক।

ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং দলটির নেতাদের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যাসহ প্রতিবেদনের বিভিন্ন তথ্য নিয়ে আপত্তি তোলা হয়েছে। ভারতের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছেন।

এ বিষয়ে প্রশ্নের জবাবে স্টিফেন দুজারিক বলেন, জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। প্রতিবেদনে উপস্থাপিত তথ্য ও অনুসন্ধানের ওপর সংস্থাটি আস্থা রাখে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হওয়া জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সহিংসতার ঘটনাগুলোর তদন্ত শেষে মানবাধিকার দপ্তর প্রতিবেদনটি প্রকাশ করে।

এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ সম্পর্কে প্রশ্ন করা হলে জাতিসংঘের মুখপাত্র বলেন, সদস্য রাষ্ট্রগুলো থেকে অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশ্বিক সমস্যা, যা উন্নয়ন বাধাগ্রস্ত করে। জনগণের অর্থ জনগণের কাছে ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে জাতিসংঘ।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে