মিরপুরের বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্ম সচিবকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আনিসুর রহমান বর্তমানে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে কর্মরত ছিলেন। তাকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
এর আগে গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মরদেহটি দীর্ঘ সময় পড়ে থাকায় তাতে পচন ধরে এবং পোকার উপস্থিতি দেখা যায়। নূর জাহান বেগম তার মেয়ের সঙ্গে একই বাসায় বসবাস করতেন। স্থানীয়দের অভিযোগ, বাসাটির পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর এবং দীর্ঘদিন ধরে বৃদ্ধা অবহেলার মধ্যে জীবনযাপন করছিলেন।
প্রতিবেশীরা জানান, দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাদের নজরে আসে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাটি প্রকাশ্যে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে বৃদ্ধার কক্ষ এবং ফ্ল্যাটের সামগ্রিক পরিবেশ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
ঘটনার পর সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, পরিবারের সদস্যরা প্রতিষ্ঠিত অবস্থানে থাকার পরও কীভাবে একজন বৃদ্ধা এমন পরিস্থিতিতে জীবন কাটালেন। জানা গেছে, নূর জাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব, অন্য ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং তার মেয়ে একজন শিক্ষিকা।
এ ঘটনার পর আবারও আলোচনায় এসেছে ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন। আইন অনুযায়ী, সন্তানদের ওপর পিতা-মাতার ভরণপোষণ, চিকিৎসা, নিয়মিত খোঁজখবর ও প্রয়োজনীয় পরিচর্যার দায়িত্ব অর্পণ করা হয়েছে। একাধিক সন্তান থাকলে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এসব দায়িত্ব পালনের কথাও আইনে উল্লেখ রয়েছে।
তবে নূর জাহান বেগমের মৃত্যুর ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তদন্ত ও প্রশাসনিক পর্যালোচনা শেষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- মিরপুরের বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্ম সচিবকে প্রত্যাহার
- আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার
- বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মী
- মমতার দলে সংকট ঘনীভূত, সামনে বড় বিভাজন
- বড় ধাক্কা গ্রাহকদের! আবারও বাড়ল বিদ্যুতের দাম
- শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় তেলাপোকা পার্টি
- ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ
- পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি
- মিরপুরে বৃদ্ধার লাশ উদ্ধার: ছেলের আচরণ নিয়ে নতুন বিতর্ক
- নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে চোরাগোপ্তা হামলা, আহত ৪
- পুরনো কমিশনের ব্যর্থতায় ফাটল, নতুন নেতৃত্বের আশায় রেকর্ড লেনদেন
- ০৩ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৩ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জানা গেল সেই যুগ্ম সচিব ও বুয়েট শিক্ষক ছেলের পরিচয়
- শরিয়াহভিত্তিক সূচকে নতুন পর্যালোচনা সম্পন্ন করলো সিএসই
- আসছে নতুন বাজেট: ফ্যামিলি কার্ড নিয়ে নতুন তথ্য
- একমি ল্যাবরেটরিজের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালকের শেয়ার বণ্টন
- জামিনে বেরিয়েই কিশোরীকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ
- ট্রাম্প প্রশাসনের নতুন নীতি, ঝুঁকিতে বাংলাদেশসহ ৬০ দেশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ভারত-চীন নয়, জানা গেল প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রীর গন্তব্য
- হাদি হ/ত্যাকাণ্ড নিয়ে মমতার চাঞ্চল্যকর বক্তব্য
- প্রথম প্রান্তিকে আরও ৩১ হাজার কোটি টাকা খেলাপি, চাপে ব্যাংকিং খাত
- মন্ত্রিসভায় পরিবর্তনের জল্পনা, নতুন মন্ত্রী হিসেবে আলোচনায় যেসব নেতা
- স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দিয়ে ভাইরাল, জানা গেল সেই ব্যক্তির পরিচয়
- বাজুসের নতুন ঘোষণা: কমেছে স্বর্ণ ও রুপার দাম
- এবার ঘরে পঁচা গন্ধে উদ্ধার হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- রামিসা হত্যার নৃশংসতা বর্ণনা করতেই কেঁদে ফেলেন পুলিশ কর্মকর্তা
- অবশেষে সরছে মাজার দিঘির ‘রহস্যময়’ কুমির
- প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
- আশুরার ছুটি নিয়ে নতুন তথ্য, যা জানা জরুরি
- হাদি হত্যা নিয়ে ভাইয়ের অভিযোগে শুরু বিতর্ক
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- বিনিয়োগ বাড়াতে ৮০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করবে অ্যালফাবেট
- গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যবস্থাপনা পরিবর্তনের দাবি
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- পার্বত্য মন্ত্রীর পদত্যাগ নিয়ে নতুন দাবি বিএনপি নেতার
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মায়ের প্রেমিকের নির্যাতনে দেড় বছরের শিশুর মৃত্যু
- নম্বরপ্লেট বিকৃত করে চলাচল, ডিএমপির তদন্তে ধরা যুবক
- গ্যাসের দামে বড় পরিবর্তন, আজ থেকেই কার্যকর
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ০২ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- তিন মাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড উত্থান শেয়ারবাজারে
- ০২ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- যে শহরে প্রায় প্রতি বাড়িতেই থাকে উড়োজাহাজ
- সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম
- যে কারণে প্রতিদিন ২ কোয়া কাঁচা রসুন খাবেন
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- নতুন পে স্কেলে বেশি সুবিধা পাবেন যারা
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- গ্রাহকের টাকা আত্মসাতে শাস্তির মুখে আইল্যান্ড সিকিউরিটিজ
- পর্তুগালে মসজিদ ছাড়ার নির্দেশ, বিপাকে বাংলাদেশিরা
- প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে গোল্ডেন হারভেস্ট, ব্যয় ৭০ কোটি টাকার বেশি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- গোল্ডেন পাসপোর্ট থেকে সম্পত্তি জব্দ—বিপাকে এস আলম
জাতীয় এর সর্বশেষ খবর
- মিরপুরের বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্ম সচিবকে প্রত্যাহার
- আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার
- বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মী
- বড় ধাক্কা গ্রাহকদের! আবারও বাড়ল বিদ্যুতের দাম
- ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ













