ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬

মিরপুরে বৃদ্ধার লাশ উদ্ধার: ছেলের আচরণ নিয়ে নতুন বিতর্ক

২০২৬ জুন ০৩ ১৪:৫৭:২৩
মিরপুরে বৃদ্ধার লাশ উদ্ধার: ছেলের আচরণ নিয়ে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী বৃদ্ধা নূরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে উঠে এসেছে যে, প্রথমে মৃত্যুর বিষয়টি অস্বীকার করলেও পরে তা স্বীকার করেন সরকারের এক যুগ্ম সচিব।

বুধবার (৩ জুন) মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মো. শফিকুল ইসলাম সরকার জানান, প্রথমে সংশ্লিষ্ট যুগ্ম সচিব আনিসুর রহমান বিষয়টি নিয়ে পুলিশের ঝামেলা এড়াতে মায়ের মৃত্যুর তথ্য অস্বীকার করেছিলেন। পরে তিনি স্বীকার করেন যে তার মা মারা গেছেন।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট দপ্তর থেকে ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে বাবা-মায়ের ভরণপোষণ সংক্রান্ত বিদ্যমান আইন প্রয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ঘটনা নিয়ে প্রশাসনের উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট যুগ্ম সচিব আনিসুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।

গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় মৃত্যুর পর মরদেহ পচে যাওয়ার কারণে ঘটনাটি নিয়ে জনমনে ব্যাপক উদ্বেগ তৈরি হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃদ্ধা নূরজাহান বেগম দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একা বসবাস করতেন। পরিবারের সদস্যরা আলাদা থাকতেন এবং নিয়মিত যোগাযোগ ছিল না বলে জানা গেছে। পরিবারের সদস্যদের পেশাগত অবস্থান নিয়েও সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে, তবে এসব তথ্যের আনুষ্ঠানিক সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

এ ঘটনায় রাজধানীতে প্রবীণদের নিঃসঙ্গতা, পারিবারিক দায়িত্ববোধ এবং সামাজিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে