ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে চোরাগোপ্তা হামলা, আহত ৪

২০২৬ জুন ০৩ ১৪:৫৩:৩৫
নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে চোরাগোপ্তা হামলা, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যান্য নেতারা নিরাপদে ছিলেন বলে দলটি নিশ্চিত করেছে।

হামলার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে বা কারা এতে জড়িত— সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে