ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬

ট্রাম্প প্রশাসনের নতুন নীতি, ঝুঁকিতে বাংলাদেশসহ ৬০ দেশ

২০২৬ জুন ০৩ ১১:৪৭:৫৩
ট্রাম্প প্রশাসনের নতুন নীতি, ঝুঁকিতে বাংলাদেশসহ ৬০ দেশ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে বাধ্যতামূলক শ্রমের ব্যবহার রোধে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ অন্তত ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। দেশটির বাণিজ্য নীতি পুনর্গঠনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) কার্যালয় এই প্রস্তাব দিয়েছে বলে এক সরকারি নথিতে জানা গেছে।

প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট দেশগুলোর ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়; বর্তমানে প্রস্তাবটি জনমত ও প্রশাসনিক পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

বুধবার (৩ জুন) ভোরে প্রকাশিত ইউএসটিআর-এর এক প্রতিবেদনে বলা হয়, বাধ্যতামূলক শ্রম (forcible labour) ব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করার আইন কার্যকরভাবে বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।

প্রস্তাবিত তালিকায় কানাডা, মেক্সিকো, তাইওয়ান ও যুক্তরাজ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। অন্যদিকে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও সুইজারল্যান্ডসহ আরও কয়েকটি দেশের ওপর ১২.৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক বসানোর প্রস্তাব রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই নীতি বাস্তবায়িত হলে বৈশ্বিক বাণিজ্য প্রবাহে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে এবং উন্নয়নশীল দেশের রপ্তানি খাতেও চাপ তৈরি হতে পারে।

তবে মার্কিন প্রশাসন জানিয়েছে, প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি এবং এটি বিভিন্ন স্টেকহোল্ডারের মতামতের ভিত্তিতে পর্যালোচনা করা হবে। পাশাপাশি আইনগত জটিলতা এড়াতে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী কিছু সীমাবদ্ধতা পাশ কাটানোর কৌশল হিসেবেও এই নীতি বিবেচনা করা হচ্ছে।

নীতিটি কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে