ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬

তালিকাভুক্ত কোম্পানির নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদন

২০২৬ জুন ০১ ১৫:৪২:২০
তালিকাভুক্ত কোম্পানির নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩ জুন ২০২৬ থেকে কোম্পানিটি কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) পিএলসি নামে কার্যক্রম পরিচালনা করবে। বর্তমানে কোম্পানিটির নাম রয়েছে কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত কার্যকর হলেও কোম্পানির অন্যান্য সব তথ্য, কার্যক্রম ও ব্যবসায়িক কার্যাবলি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ডিএসই।

ফলে নির্ধারিত তারিখ থেকে শেয়ারবাজারে কোম্পানিটি নতুন করপোরেট পরিচয়ে কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) পিএলসি নামে পরিচিত হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে