প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে গোল্ডেন হারভেস্ট, ব্যয় ৭০ কোটি টাকার বেশি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থের ব্যবহার সংক্রান্ত নিরীক্ষিত প্রতিবেদন প্রকাশ করেছে। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটি রাইট শেয়ার থেকে সংগৃহীত অর্থের মধ্যে ৭০ কোটি ১০ লাখ ১৭ হাজার ৮৮৯ টাকা বিভিন্ন খাতে ব্যয় করেছে। অন্যদিকে অব্যবহৃত অর্থের একটি বড় অংশ স্থায়ী আমানত (এফডিআর) হিসেবে বিনিয়োগ করা হয়েছে, যার পরিমাণ সুদসহ ২২২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৫৫৭ টাকা।
সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে জমা দেওয়া ২০২৬ সালের প্রথম প্রান্তিকের নিরীক্ষিত রাইট ইস্যু অর্থ ব্যবহারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, রাইট শেয়ারের মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহার করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজার সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। নিরীক্ষক প্রতিষ্ঠান কে. এম. আলম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানি রাইট ইস্যুর অর্থ নির্ধারিত খাতেই ব্যবহার করেছে এবং এ অর্থ ব্যবহারে বিএসইসির অনুমোদনের শর্ত অনুসরণ করা হয়েছে।
চার খাতে ব্যয় ৭০ কোটি টাকার বেশি
নিরীক্ষিত প্রতিবেদনে দেখা যায়, রাইট ইস্যুর অর্থ থেকে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ব্যাংক ঋণ পরিশোধে। এ খাতে ব্যয় করা হয়েছে ২৯ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা, যা নির্ধারিত বরাদ্দের শতভাগ।
এছাড়া যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ে ব্যয় করা হয়েছে ২৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৫০১ টাকা। ভূমি উন্নয়ন, সড়ক, কারখানা ভবন, ওয়্যারহাউস, বয়লার শেড, এলপিজি শেড, ডব্লিউটিপি শেডসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ৮ কোটি ৯১ লাখ ২২ হাজার ৬৬৩ টাকা।
ইনস্টলেশন ও ইউটিলিটি সংযোগে ব্যয় হয়েছে ৮২ লাখ ১ হাজার ৩৫৮ টাকা এবং রাইট ইস্যু সংক্রান্ত খরচ বাবদ ব্যয় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ৩৬৮ টাকা।
সব মিলিয়ে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত মোট ব্যয় দাঁড়িয়েছে ৭০ কোটি ১০ লাখ ১৭ হাজার ৮৮৯ টাকা।
প্রকল্পের বিভিন্ন খাতে অগ্রগতি
প্রতিবেদন অনুযায়ী, অবকাঠামো উন্নয়ন খাতে ওয়্যারহাউস-১ নির্মাণের কাজ সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে। এ খাতে বরাদ্দের প্রায় ৭৮ দশমিক ৬৩ শতাংশ অর্থ ব্যয় করা হয়েছে।
অন্যদিকে পার্কিং মেশিন (ফুড ইনগ্রেডিয়েন্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট) স্থাপনে ৭৩ দশমিক ৩৬ শতাংশ, পাস্তুরাইজেশন ইউনিটে ৯৩ দশমিক ৫০ শতাংশ, ট্রে উৎপাদন লাইনে ৯০ শতাংশ এবং রোটারি ওভেনে ১০০ শতাংশ বিনিয়োগ সম্পন্ন হয়েছে।
এছাড়া ফ্রিজার, মেটাল ডিটেক্টর, বয়লার, ইটিপি, সাব-স্টেশন, এয়ার কম্প্রেসরসহ বেশ কয়েকটি যন্ত্রপাতি ক্রয় কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
এফডিআরে রাখা অর্থের বিপরীতে ঋণ
নিরীক্ষা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, রাইট ইস্যুর অব্যবহৃত অর্থ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ৪৪টি এফডিআরে সংরক্ষণ করা হয়েছে। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত এসব এফডিআরের মোট স্থিতি দাঁড়িয়েছে ২২২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৫৫৭ টাকা।
তবে কোম্পানিটি এসব এফডিআরের বিপরীতে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পান্থপথ শাখা থেকে ১৯৮ কোটি টাকা ঋণ গ্রহণ করেছে। যা এফডিআরের মূল টাকার প্রায় ৯০ শতাংশের সমান। প্রতিবেদনের তারিখ পর্যন্ত ওই ঋণের স্থিতি ছিল ১৯৮ কোটি ১৬ লাখ ৯৩ হাজার ৩২০ টাকা।
নিরীক্ষকের পর্যবেক্ষণ
স্বতন্ত্র নিরীক্ষক কে. এম. আলম অ্যান্ড কোং জানিয়েছে, রাইট ইস্যুর অর্থ ব্যবহারের ক্ষেত্রে কোম্পানি রাইট শেয়ার অফার ডকুমেন্টে বর্ণিত উদ্দেশ্য অনুসরণ করেছে। অর্থ ব্যয়ের বিপরীতে প্রয়োজনীয় নথিপত্র, ভাউচার ও ব্যাংক বিবরণী পর্যালোচনা করে প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
নিরীক্ষকরা মত দিয়েছেন যে, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত রাইট ইস্যুর অর্থ ব্যবহারের বিবরণী সব গুরুত্বপূর্ণ দিক থেকে সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে এবং তা বিএসইসির অনুমোদনের শর্ত ও রাইট শেয়ার অফার ডকুমেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিলম্বে প্রতিবেদন জমা
বিএসইসিতে জমা দেওয়া চিঠিতে গোল্ডেন হারভেস্ট জানিয়েছে, প্রতিবেদনটির দুই স্বাক্ষরকারী পরিচালক গত ১০ দিন বিদেশে অবস্থান করায় নির্ধারিত সময়ের পরে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এজন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে দুঃখ প্রকাশ করেছে কোম্পানিটি।
কোম্পানি সচিব মো. ইব্রাহিম হোসাইন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রান্তিকের নিরীক্ষিত রাইট ইস্যুর অর্থ ব্যবহারের প্রতিবেদন কমিশনের অনুমোদনপত্রের শর্ত অনুযায়ী জমা দেওয়া হয়েছে।
এসএ খান/
পাঠকের মতামত:
- প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে গোল্ডেন হারভেস্ট, ব্যয় ৭০ কোটি টাকার বেশি
- বিমা দাবি নিষ্পত্তিতে চরম দুরবস্থা, বিপাকে গ্রাহকরা
- পর্তুগালে মসজিদ ছাড়ার নির্দেশ, বিপাকে বাংলাদেশিরা
- ‘পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন শেখ হাসিনা’
- যাত্রীদের জন্য সুখবর, চালু হতে যাচ্ছে ৮ বিমানবন্দর
- মায়ের মরদেহ নিলেন না সন্তানরা, শেষ পর্যন্ত যা হলো
- সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম
- গণপিটুনির পর পুলিশের হেফাজতে এনসিপি নেতা
- সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে দুলালী
- শরিয়তের দৃষ্টিতে নামাজে ওজু ছুটে গেলে করণীয়
- জঙ্গল সলিমপুরে বড় পরিকল্পনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ভাইরাল অডিওর জেরে ওসি প্রত্যাহার, শুরু তদন্ত
- দুই শতাধিক নেতাকর্মী নিয়ে হঠাৎ আ.লীগের ঝটিকা মিছিল
- বিশ্বকাপ দলে দিবালাকে না নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন স্কালোনি
- হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি, দেশে ফিরেছেন হাজারো হাজি
- সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন সুবিধা
- ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ স্বীকার করে দুঃখ প্রকাশ করল আদ্-দ্বীন
- ভাড়া বাসা থেকে নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
- ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকারে কাঁপল দিল্লি, ভবন ধসে ভয়াবহ বিপর্যয়
- জিয়া উদ্যানের ঘটনার পর ছাত্রদলে বড় সিদ্ধান্ত
- ১০ কোটি টাকা নিয়ে বিতর্ক: হাসনাত-প্রশাসকের ব্যাখ্যায় নতুন মোড়
- ‘আসিফ নিয়েছেন ১৫ কোটি, হাসনাত ১০ কোটি টাকা’
- গভীর রাতে গৃহবধূকে রান্নাঘরে নিয়ে যান ইমাম হোসেন, অতঃপর...
- ইসরাইলের প্রেসিডেন্ট হতে যে কারণে রাজি হননি আইনস্টাইন
- মাত্র ৬ ঘণ্টার মুক্তি, বাবার জানাজায় অঝোরে কাঁদলেন সাবেক সংসদ সদস্য
- বিনামূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, ইউটিউব নিয়ে এলো বড় চমক
- যে শহরে প্রায় প্রতি বাড়িতেই থাকে উড়োজাহাজ
- বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
- হরমুজে ইরানের মাইন, বিপাকে যুক্তরাষ্ট্র
- ট্রাম্পের নাম সরাতে আদালতের নির্দেশ, নতুন বিতর্ক
- গ্রিন কার্ডপ্রত্যাশীদের জন্য নতুন বার্তা ট্রাম্প প্রশাসনের
- শেয়ারবাজারে ফিরছে বিনিয়োগকারীদের আস্থা, বাড়ছে বিও হিসাব
- যন্ত্রপাতি খাতে প্রায় সম্পূর্ণ অর্থ ব্যয়, অবকাঠামো খাতে ধীরগতি বার্জার পেইন্টসের
- ১ জুন থেকে শুরু অফিস-ব্যাংক-শেয়ারবাজার কার্যক্রম
- শিক্ষার্থীদের বিক্ষোভ, জুতাপেটা হলেন এনসিপি নেতা
- ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’মহিষের ডায়েট ফাঁস করল চিড়িয়াখানা
- জাতিসংঘকে চিঠি পাঠালেন শেখ হাসিনা
- মাংস খেলেই পেট ব্যথা বা গ্যাস, পেছনে থাকতে পারে ৪ কারণ
- যে কারণে প্রতিদিন ২ কোয়া কাঁচা রসুন খাবেন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, নিম্ন গ্রেডে বড় সুবিধার ইঙ্গিত
- বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্পে এক অবিচ্ছেদ্য নাম জিয়াউর রহমান
- হরমুজে অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের
- ১০৪ বছর বয়সী হজযাত্রীকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনা
- ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ৬ কর্মকর্তাকে
- ঢাকায় ঈদের ছুটি কাটাতে যেসব জায়গায় যেতে পারেন
- শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সুর নরম ববি হাজ্জাজের
- ট্রাম্পের সিদ্ধান্তেই বদলে যেতে পারে স্বর্ণের বাজার!
- সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় পরিবর্তন
- সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নীর মৃত্যুতে শোকের ছায়া
- যে শহরে প্রায় প্রতি বাড়িতেই থাকে উড়োজাহাজ
- যে কারণে প্রতিদিন ২ কোয়া কাঁচা রসুন খাবেন
- পররাষ্ট্রমন্ত্রীর ছুটির পরিকল্পনায় প্রশাসনে তোলপাড়
- নতুন পে-স্কেল: গ্রেডভিত্তিক সম্ভাব্য বেতন কাঠামো
- নতুন পে স্কেলে বেশি সুবিধা পাবেন যারা
- “আ.লীগ ফিরে আসবে”— চাঞ্চল্যকর দাবি সাবেক উপদেষ্টার
- গ্রাহকের টাকা আত্মসাতে শাস্তির মুখে আইল্যান্ড সিকিউরিটিজ
- কারখানা উন্নয়ন ও বিএমআরই প্রকল্পে এগোচ্ছে টেকনো ড্রাগস
- আইপিও তহবিলের ৩২৪ কোটি টাকা ব্যবহার করেছে বেস্ট হোল্ডিংস
- গোল্ডেন পাসপোর্ট থেকে সম্পত্তি জব্দ—বিপাকে এস আলম
- খেলাপি বিনিয়োগে বিপাকে স্ট্যান্ডার্ড ব্যাংক, বড় ঘাটতির তথ্য প্রকাশ
- শেয়ারবাজারে ফিরছে বিনিয়োগকারীদের আস্থা, বাড়ছে বিও হিসাব
- জাতিসংঘকে চিঠি পাঠালেন শেখ হাসিনা
- সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম
- চীনের প্রভাব ঠেকাতে চার দেশের নতুন কোয়াড
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে গোল্ডেন হারভেস্ট, ব্যয় ৭০ কোটি টাকার বেশি
- বিমা দাবি নিষ্পত্তিতে চরম দুরবস্থা, বিপাকে গ্রাহকরা












