ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬

যাত্রীদের জন্য সুখবর, চালু হতে যাচ্ছে ৮ বিমানবন্দর

২০২৬ মে ৩১ ১৮:২৫:৫০
যাত্রীদের জন্য সুখবর, চালু হতে যাচ্ছে ৮ বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন বন্ধ থাকা দেশের আটটি অব্যবহৃত বিমানবন্দর পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে বগুড়া ও ঠাকুরগাঁও বিমানবন্দরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, জনচাহিদা ও আঞ্চলিক উন্নয়নের বিষয় বিবেচনায় বিমানবন্দরগুলো পুনরায় চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের প্রস্তাব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ড সভায় অনুমোদন পেয়েছে।

প্রকল্পের আওতায় ১০ হাজার ৫০০ ফুট রানওয়ে, আধুনিক টার্মিনাল, কন্ট্রোল টাওয়ার, কার্গো কমপ্লেক্স এবং উন্নত নেভিগেশন ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্প ব্যয় ৩ হাজার কোটি টাকার বেশি হতে পারে।

অন্যদিকে, দীর্ঘদিন বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দরও পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অবকাঠামো আধুনিকায়ন ও সম্প্রসারণে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।

বেবিচক সূত্রে জানা গেছে, বগুড়া ও ঠাকুরগাঁও ছাড়াও লালমনিরহাট, ঈশ্বরদী, কুমিল্লা, শমশেরনগর, খানজাহান আলী ও পটুয়াখালী বিমানবন্দর পর্যায়ক্রমে চালুর পরিকল্পনায় রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব বিমানবন্দর চালু হলে আঞ্চলিক যোগাযোগ, পর্যটন, কৃষি ও বাণিজ্য খাতে নতুন গতি আসবে। তবে প্রকল্পগুলোর সফল বাস্তবায়নে যাত্রী চাহিদা ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে