ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬

মায়ের মরদেহ নিলেন না সন্তানরা, শেষ পর্যন্ত যা হলো

২০২৬ মে ৩১ ১৮:১৪:০৯
মায়ের মরদেহ নিলেন না সন্তানরা, শেষ পর্যন্ত যা হলো

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি বাসা থেকে উদ্ধার হওয়া পারভিন আক্তারের (৫৫) মরদেহ গ্রহণ করেননি তার সন্তান ও স্বজনরা। পরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর উদ্যোগে তার দাফন সম্পন্ন করা হয়।

শনিবার (৩০ মে) বিকেলে পৌর এলাকার পূর্ব মেড্ডা এলাকায় তিতাস নদীসংলগ্ন বেওয়ারিশ কবরস্থানে মরদেহটি দাফন করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন সন্ধ্যায় সদর উপজেলার বিরাসার এলাকার একটি ভাড়া বাসা থেকে পারভিন আক্তারের গলিত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ সময় ঘরের ভেতরে পড়ে থাকায় মরদেহে পচন ধরে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তরের উদ্যোগ নেওয়া হলেও তারা তা গ্রহণে অনাগ্রহ দেখান।

‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর প্রতিষ্ঠাতা মো. আজহার উদ্দিন জানান, মরদেহের অতিরিক্ত পচন ও দুর্গন্ধের কারণে পরিবারের সদস্যরা লাশ নিতে রাজি হননি। পরে সংগঠনের উদ্যোগে মরদেহটি দাফন করা হয়।

ঘটনাটি এলাকায় মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে নানা আলোচনা সৃষ্টি করেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে