ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬

‘ডোনাল্ড ট্রাম্প’ লিখতে গিয়ে যা করল চিড়িয়াখানা কর্তৃপক্ষ!

২০২৬ মে ২৯ ১০:২০:৫০
‘ডোনাল্ড ট্রাম্প’ লিখতে গিয়ে যা করল চিড়িয়াখানা কর্তৃপক্ষ!

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ঈদুল আজহার দিন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে চিড়িয়াখানাজুড়ে ছিল উৎসুক মানুষের উপস্থিতি।

তবে মহিষটিকে সাধারণ দর্শনার্থীদের জন্য ৭ নম্বর শেডে প্রদর্শনের পর ঘটে নতুন এক বিব্রতকর ঘটনা। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তৈরি তথ্য বোর্ডে মহিষটির নামের বানান ভুল ধরা পড়ে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পরিচিতি ফলকে বাংলা নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ লেখার পরিবর্তে ভুলবশত লেখা হয় ‘ডোনাল্ড ট্টাম্প’। ‘ট্র’ যুক্তাক্ষরের জায়গায় ‘ট্ট’ ব্যবহারের কারণে বিষয়টি নিয়ে দর্শনার্থীদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।

ঘটনার ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। নেটিজেনরা বিষয়টি নিয়ে মজার মজার মন্তব্য ও ট্রল করতে শুরু করেন।

এ নিয়ে পোস্ট দিয়েছেন বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুলও।

অনেকে মন্তব্য করেছেন, “কোরবানি থেকে বাঁচলেও ট্রাম্পের নামের সম্মান বাঁচল না!” আবার কেউ কেউ এটিকে কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতার উদাহরণ বলে সমালোচনা করেন।

প্রসঙ্গত, প্রায় ৭০০ কেজি ওজনের বিরল গোলাপি-সাদা অ্যালবিনো মহিষটির মাথায় সোনালি রঙের চুল ও চোখের ভিন্নধর্মী বৈশিষ্ট্যের কারণে খামারিরা শখ করে এর নাম রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে।

মহিষটি নিয়ে দেশীয় সংবাদমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট, এএফপি এবং রয়টার্সেও প্রতিবেদন প্রকাশিত হয়। বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমেও প্রচার করা হয় মহিষটির ভিডিও।

কুরবানির উদ্দেশ্যে বিক্রি হলেও মহিষটিকে একনজর দেখতে মানুষের উপচে পড়া ভিড় এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয়।

পরে মহিষটির ক্রেতাকে প্রাপ্য অর্থ বুঝিয়ে দিয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে বুধবার (২৮ মে) রাতে আনুষ্ঠানিকভাবে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে