ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ঈদ নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

২০২৬ মে ২৮ ০৯:৫৪:৫৬
ঈদ নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর রাজধানীর জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে হাত মেলান এবং কোলাকুলি করেন।

সরকারপ্রধানকে কাছ থেকে দেখে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনেক মুসল্লি আবেগাপ্লুত হয়ে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য ভিড় করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মওলানা মোহাম্মদ আব্দুল মালেক জামাতে ইমামতি করেন। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন।

এ ছাড়া প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে