ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬

এনআইডি বা ‘সুবর্ণ’ কার্ড থাকলেই মিলবে ছাড় মেট্রোরেলে

২০২৬ মে ২৫ ১২:১৪:৫২
এনআইডি বা ‘সুবর্ণ’ কার্ড থাকলেই মিলবে ছাড় মেট্রোরেলে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মেট্রোরেলে এখন থেকে সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু হয়েছে।

জনকল্যাণমূলক এ উদ্যোগের আওতায় বয়স ও পরিচয় যাচাই সাপেক্ষে নির্ধারিত যাত্রীরা এ সুবিধা পাবেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সী সিনিয়র সিটিজেনরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে এ ছাড় পাবেন।

অন্যদিকে, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ইস্যুকৃত ‘সুবর্ণ’ পরিচয়পত্র দেখিয়ে একই হারে ভাড়া ছাড়ের সুবিধা নিতে পারবেন।

রোববার (২৫ মে) ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ প্রকল্পের পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়, যাত্রীসেবাকে আরও জনবান্ধব ও কল্যাণমুখী করতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে।ডিএমটিসিএল বলছে, এ উদ্যোগের ফলে নির্ধারিত যাত্রীদের জন্য মেট্রোরেল ব্যবহার আরও সহজ ও সাশ্রয়ী হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে