ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

ঈদের ছুটি কমিয়ে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর

২০২৬ মে ২৩ ২০:০২:৩৪
ঈদের ছুটি কমিয়ে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ঘোষিত কোরবানি ঈদের দুই দিনের ছুটি এবার কমিয়ে একদিন করেছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার।

শনিবার (২৩ মে) রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরবানি ঈদ উপলক্ষে আগামী ২৮ মে একদিন সরকারি ছুটি থাকবে।ক্ষমতায় আসার পর থেকেই শুভেন্দু অধিকারী প্রশাসনিক কড়াকড়ি ও কর্মসংস্কৃতি ফেরানোর নানা পদক্ষেপ নিচ্ছেন বলে দাবি করছে রাজ্য সরকার।

সরকারি দপ্তরগুলোতে অনিয়ম ও ফাঁকিবাজি বন্ধে কঠোর অবস্থানের পাশাপাশি দ্রুত জনসেবা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। নতুন সরকার কর্মীদের অফিসে উপস্থিতির সময়সীমাও নির্ধারণ করে দিয়েছে।

এরই ধারাবাহিকতায় এবার ঈদের ছুটিতেও কাটছাঁট করা হলো বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

সাধারণত বছরের শুরুতেই পশ্চিমবঙ্গ সরকার ছুটির তালিকা প্রকাশ করে। মমতা সরকারের আমলে প্রকাশিত চলতি বছরের তালিকায় বকরি ঈদের জন্য ২৬ ও ২৭ মে— দুই দিনের ছুটি নির্ধারণ করা হয়েছিল।

তবে শনিবার অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র নতুন বিজ্ঞপ্তি জারি করে জানান, কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখেই এবার একদিন ছুটি রাখা হয়েছে।

এদিকে সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে, ঈদের ছুটির মতো দুর্গাপূজার দীর্ঘ ছুটির তালিকাতেও ভবিষ্যতে কোনো কাটছাঁট করা হবে কি না।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে