ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও প্রবীণ নেতার মৃত্যু

২০২৬ মে ২৩ ১৯:৫৩:৩৬
আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও প্রবীণ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৩ মে) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যু সংবাদ ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তার রাজনৈতিক ও পেশাগত সহকর্মী আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম।

পোস্টে তিনি বলেন, ইউসুফ হোসেন হুমায়ুন ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি। এছাড়া তিনি বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে