ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

ঈদের আগে বাজারে ফিরছে বিনিয়োগকারীদের আস্থা

২০২৬ মে ২৩ ১৪:২৯:২০
ঈদের আগে বাজারে ফিরছে বিনিয়োগকারীদের আস্থা

নিজস্ব প্রতিবেদক :সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার (২৩ মে) দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। টানা কয়েক কার্যদিবসের উত্থানের ধারাবাহিকতায় এদিনও দেশের দুই শেয়ারবাজারেই সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরও বৃদ্ধি পেয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অস্থিরতা কিছুটা কমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। এছাড়া ঈদকে সামনে রেখে একদিকে যেমন কেনাকাটার ব্যস্ততা রয়েছে, অন্যদিকে বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়ছে পুঁজিবাজারে। এর ইতিবাচক প্রভাব পড়ছে বাজারে। কয়েকদিন আগেও বৈশ্বিক অস্থিরতার প্রভাবে বাজারে টানা দরপতন দেখা গেলেও বর্তমানে সূচক ও লেনদেনের ধারাবাহিক ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এদিন ৬৪ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩২৮ দশমিক ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বেড়েছে ৭ দশমিক ৫৬ পয়েন্ট, যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৭ দশমিক ৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩৪ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৭টির দর বেড়েছে, ১১৭টির দর কমেছে এবং ৬০টির দর অপরিবর্তিত ছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৯০২ কোটি ১৫ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৮৬৭ কোটি ৪৮ লাখ টাকার তুলনায় প্রায় ৩৪ কোটি ৬৪ লাখ টাকা বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এ বাজারে লেনদেন হয়েছিল ৩০ কোটি ৩৯ লাখ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১০২টির দর বেড়েছে, ৬৭টির দর কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত ছিল। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬১ দশমিক ৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৬১ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে