রাষ্ট্রপতি বনাম সেনাপ্রধান: উত্তপ্ত হয়ে উঠেছিল পুরো দেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৯৬ সালের ২০ মে এক উত্তেজনাপূর্ণ ও নাটকীয় দিন হিসেবে স্মরণীয় হয়ে আছে। সেদিন দেশের বিভিন্ন সেনানিবাস থেকে ভারী অস্ত্রসজ্জিত সেনাদল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। অন্যদিকে রাজধানীতে তাদের প্রতিহত করতে প্রস্তুতি নেয় সেনাবাহিনীর আরেকটি অংশ।
সে সময় দেশে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা চলছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর পর নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছিল। ঠিক এমন সময় তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম ও রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস-এর মধ্যে বিরোধ চরমে পৌঁছে যায়।
বিভিন্ন সূত্র ও প্রকাশিত বই অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় ১৮ মে দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে। তারা হলেন বগুড়া সেনানিবাসের জিওসি মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান এবং তৎকালীন বিডিআরের উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার মিরন হামিদুর রহমান।
সাবেক প্রতিরক্ষা সচিব এম এ হাকিম তার বই ‘একটি সামরিক অভ্যুত্থান: ব্যর্থ প্রয়াস’-এ উল্লেখ করেন, এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সেনাপ্রধান নাসিম রাষ্ট্রপতির বিরুদ্ধে অবস্থান নেন এবং তার অনুগত সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন।
২০ মে সেনাপ্রধান বিভিন্ন ডিভিশনে যোগাযোগ করে ঢাকায় সেনা পাঠানোর নির্দেশ দেন। ময়মনসিংহ ও বগুড়া সেনানিবাস থেকে ব্রিগেড পর্যায়ের সেনাদল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। যশোর থেকেও সেনা প্রস্তুত রাখা হয়েছিল বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল এম এ মতিন তার বইয়ে দাবি করেন, সেনাপ্রধানের উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে রেডিও-টেলিভিশন কেন্দ্র এবং বঙ্গভবনের নিয়ন্ত্রণ নেওয়া।
অন্যদিকে রাষ্ট্রপতির অনুগত সেনা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাল্টা প্রস্তুতি নেন। সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমামুজ্জামান ও কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ার হোসেন সেনাপ্রধানের নির্দেশ মানতে অস্বীকৃতি জানান।
ঢাকামুখী সেনাদলকে প্রতিরোধ করতে শ্রীপুর, আরিচাঘাট ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে সেনা মোতায়েন করা হয়। বঙ্গভবন, বাংলাদেশ টেলিভিশন, বেতার ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও সেনা নিরাপত্তার আওতায় নেওয়া হয়।
বিভিন্ন সূত্র অনুযায়ী, সেদিন রাজধানীর রাস্তায় ট্যাংক চলাচল করতে দেখা যায় এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়, অনেক মানুষ ঘরে অবস্থান নেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ২০ মে বিকেলে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাপ্রধান লে. জেনারেল নাসিমকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেন। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে এ ঘোষণা প্রচার করা হয়।
রাষ্ট্রপতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, সেনাবাহিনীর আইন ও বিধি অনুসারে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেনাপ্রধানের আচরণকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে বিবেচনা করা হয়েছে।
অন্যদিকে জেনারেল নাসিম ওই সিদ্ধান্তকে “অবৈধ” বলে দাবি করেন।
যদিও সেনাবাহিনীর দুই অংশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল, তবে কোথাও সরাসরি সংঘর্ষ বা গোলাগুলির ঘটনা ঘটেনি। শেষ পর্যন্ত সেনাপ্রধানের পরিকল্পনা ব্যর্থ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার মাত্র ২২ দিন পর অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৯৯৬ সালের ২০ মে বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অধ্যায়।
ওমর আলী/
পাঠকের মতামত:
- রাষ্ট্রপতি বনাম সেনাপ্রধান: উত্তপ্ত হয়ে উঠেছিল পুরো দেশ
- ঈদ সামনে রেখে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা
- একবার ওয়াশিং মেশিন চালালে যত টাকা বিদ্যুৎ বিল আসে
- লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- ২০ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের স্থিতিশীলতায় অর্থমন্ত্রীর দ্বারস্থ ব্যাংকাররা
- সিএসই টিমের পরিদর্শনে ফ্যামিলিটেক্সে উৎপাদন কার্যক্রম বন্ধের তথ্য
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- ইউনিয়ন ক্যাপিটালের প্রথম প্রান্তিক প্রকাশ
- “মাথা কেটে আনলে ১ কোটি”— ভাইরাল ভিডিওতে তুমুল বিতর্ক
- সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য হতাশার খবর
- মোটরসাইকেল নিয়ে নতুন সিদ্ধান্ত
- সিএসইর শরীয়াহ সূচকে যুক্ত ৩ কোম্পানি, বাদ ১২টি
- এক ঘোষণায় বদলে গেল সোনার বাজার, কমল সব ক্যারেটের দাম
- স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্ত্রী স্বপ্না
- রামিসার মৃত্যুতে শোকাহত জামায়াত আমির, দিলেন কড়া হুঁশিয়ারি
- বাংলাদেশে ভূমিকম্পের কম্পন, যা জানালো আবহাওয়া অফিস
- যুক্তরাষ্ট্রকে যেসব কঠিন শর্ত দিল ইরান
- ১০৪ বছরের বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলে
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- বাথরুমে মিললো শিশুর বিচ্ছিন্ন মাথা, বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য
- শিক্ষিকার মৃত্যুর ভিডিও দেখে শিক্ষার্থীর মৃত্যু
- ‘চিকেনস নেক’ নিয়ে বড় পরিবর্তন আনছে শুভেন্দু সরকার
- ট্রাম্প ও নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান
- ইসলামী ধারার ব্যাংকে সর্বোচ্চ চাপ, সিআরএআর নেমেছে ঋণাত্মকে
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বোর্ডরুমে নারীর উপস্থিতি জোরদারে আইএফসি ও ডিএসইর উদ্যোগ
- ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
- বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
- নেগেটিভ ও ডেভেলপিং আউটলুকসহ নতুন রেটিং পেল তিন প্রতিষ্ঠান
- ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ
- ঈদুল আজহায় যত দিন ছুটি থাকছে অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান
- সূচকের ইতিবাচক প্রবণতা, কম লেনদেনেও বাজারে আশাবাদ
- ১৯ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার মনোনীত উত্তরাধিকারীর নামে হস্তান্তর
- সরকারি চাকরিজীবীদের সুখবর!
- ঈদের আগে শনিবারও খোলা শেয়ারবাজার
- নতুন গভর্নরের সই করা ৩ ধরনের নোট বাজারে
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- জামায়াতে যোগদান করায় মুক্তিযোদ্ধা কমান্ডার বহিষ্কার
- সাবধান! এই ৫ খাবার বারবার গরম করলেই বিপদ
- এক জেলায়ই ৬ লাখ গরু, দাম ৩৫০ কোটি টাকা
- সিডনিতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করলেন বাংলাদেশি
- ভারতের মানচিত্র বদলে দেয়ার হুঁশিয়ারি
- শেয়ারাবাজারে জেড কোম্পানির ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- সঞ্চয়কারীদের জন্য বড় ঘোষণা আসছে বাজেটে
- মূলধন বৃদ্ধি ও ডিভিডেন্ড ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত বিএসইসির
- পরিবারের বর্তমান অবস্থা নিয়ে যা বললেন মাশরাফির বাবা
- তিন ইস্যুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে তিন মেয়াদি পরিকল্পনা নিয়েছে বিএসইসি
- বিএটির প্রথম প্রান্তিক প্রকাশ
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- বিদেশি বিনিয়োগকারীদের বড় বিক্রিতে চাপে শেয়ারবাজার
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ
- ব্যাংক বোর্ডের জন্য নতুন নিয়ম, শেয়ারবাজারে আসছে স্বস্তি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
জাতীয় এর সর্বশেষ খবর
- রাষ্ট্রপতি বনাম সেনাপ্রধান: উত্তপ্ত হয়ে উঠেছিল পুরো দেশ
- লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- মোটরসাইকেল নিয়ে নতুন সিদ্ধান্ত
- এক ঘোষণায় বদলে গেল সোনার বাজার, কমল সব ক্যারেটের দাম
- স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্ত্রী স্বপ্না













