ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

২০২৬ মে ১৪ ১১:০৯:৪২
মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ সহজ করতে ২০২২ সালে চালু হওয়া পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে অর্থায়নের জন্য ২০১৬ সালের মার্চ থেকে মোবাইল সেবায় ১ শতাংশ সারচার্জ আরোপ করে সরকার।

এবার আসন্ন বাজেটে ওই সারচার্জ বাতিলের পাশাপাশি সিম কর কমানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এতে মোবাইল ব্যবহারকারীদের ওপর করের চাপ কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাব অনুযায়ী, বর্তমানে প্রতিটি সিম কেনা বা রিপ্লেস করতে যে ৩০০ টাকা কর দিতে হয়, তা কমানো হতে পারে। একই সঙ্গে বিদ্যমান ভ্যাট ও অন্যান্য শুল্ক কাঠামোও পুনর্বিবেচনার আলোচনা চলছে।

মোবাইল অপারেটররা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দীর্ঘ প্রায় ১৫ বছর পর টেলিযোগাযোগ খাতে করের চাপ কমতে পারে।

বর্তমানে মোবাইল রিচার্জের ক্ষেত্রে ভোক্তারা নানা ধরনের কর দেন—ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ মিলিয়ে প্রায় ৩৮ শতাংশ পর্যন্ত কর আরোপিত হয়।

ফলে ১০০ টাকা রিচার্জে ব্যবহারকারীরা কার্যত পান প্রায় ৫৮ টাকার সেবা।

মোবাইল অপারেটরদের মতে, গত এক দশকে তারা সরকারের কাছে প্রায় ১ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব দিয়েছে, যার একটি বড় অংশ এসেছে এই সারচার্জ থেকে।

তাদের দাবি, কর কাঠামো সহজ ও কমানো হলে ইন্টারনেট ও কলরেট আরও সাশ্রয়ী হবে এবং ব্যবহার বৃদ্ধি পাবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, বর্তমানে ভোক্তার ওপর করের চাপ বেশি। তাই কর কাঠামো পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনায় রয়েছে।

বর্তমানে দেশে চারটি মোবাইল অপারেটর এবং আড়াই হাজারের বেশি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে