প্রভিশন ঘাটতি ৮৪ হাজার কোটি—ইসলামী ব্যাংকের বিপদ সংকেত
নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক পিএলসি নতুন করে আর্থিক চাপে পড়েছে। ২০২৬ সালের জানুয়ারি–মার্চ প্রান্তিকে ব্যাংকটি ২৮৮ কোটি টাকা লোকসান করেছে। একই সঙ্গে খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি ও মূলধন সংকট—সব মিলিয়ে ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
ব্যাংকটির প্রকাশিত প্রাইস সেনসিটিভ তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৭৯ পয়সা।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ঋণ থেকে আয় কমে যাওয়া, আমানতের বিপরীতে ব্যয় বৃদ্ধি এবং খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধির কারণেই ব্যাংকটি লোকসানে পড়েছে।
বিশ্লেষকদের মতে, এই লোকসান শুধু সাময়িক পারফরম্যান্স নয়; বরং দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা ও গোপন ঋণ পরিস্থিতির বাস্তব প্রভাব এখন সামনে আসছে।
সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৯৪ হাজার ৩২২ কোটি টাকা, যা এক বছরে প্রায় ৪৪ শতাংশ বেড়েছে। বর্তমানে মোট বিনিয়োগের ৫১ শতাংশই খেলাপি, যা দেশের ব্যাংকিং খাতে একক ব্যাংক হিসেবে সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের মোট খেলাপি ঋণের প্রায় ১৭ শতাংশই ইসলামী ব্যাংকের।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আগের ব্যবস্থাপনার সময়ে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট বড় অঙ্কের ঋণ প্রকৃত অবস্থার তুলনায় কম দেখানো হয়েছিল, যা এখন ধাপে ধাপে প্রকাশ পাচ্ছে।
অডিট রিপোর্টে বলা হয়েছে, মন্দ ঋণের বিপরীতে ব্যাংকের ৯২ হাজার ৫৩৭ কোটি টাকা প্রভিশন থাকার কথা থাকলেও বাস্তবে রাখা হয়েছে মাত্র ৭ হাজার ৯২২ কোটি টাকা। ফলে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৮৪ হাজার ৬১৫ কোটি টাকা।
এ ছাড়া নিয়ম অনুযায়ী ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) থাকার কথা ১২.৫০ শতাংশ, কিন্তু বর্তমানে এটি নেমে এসেছে ৬.৪২ শতাংশে।
নিরীক্ষকদের মতে, পূর্ণ প্রভিশন সমন্বয় করা হলে ব্যাংকের প্রকৃত মূলধন ঘাটতি আরও বাড়বে।
ব্যাংকের আর্থিক সংকটের বড় অংশ জুড়ে রয়েছে এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল ঋণ। প্রতিবেদনে বলা হয়েছে, এস আলম স্টিলস ও রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, ভেজিটেবল অয়েল এবং সুপার এডিবল অয়েল মিলিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণ বকেয়া রয়েছে।
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট শেয়ারের বড় অংশ বাজেয়াপ্ত করেছে।
টানা দুই বছর ডিভিডেন্ড দিতে ব্যর্থ হওয়ায় ইসলামী ব্যাংক পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। এতে বিনিয়োগকারীদের আস্থা কমেছে এবং শেয়ার দরও ফ্লোর প্রাইসে আটকে রয়েছে।
ব্যাংকটির নিট বিনিয়োগ আয়ও আগের বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমে ১ হাজার ৮৪৭ কোটি টাকায় নেমেছে।
বিশ্লেষকদের মতে, ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের সংকট নয়; বরং এটি দেশের ব্যাংকিং খাতে সুশাসন, ঋণ ব্যবস্থাপনা ও রাজনৈতিক প্রভাবের বড় উদাহরণ হয়ে উঠছে। পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত পুনর্গঠন ও কঠোর নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ জরুরি বলে মনে করছেন তারা।
ওমর আলী/
পাঠকের মতামত:
- প্রভিশন ঘাটতি ৮৪ হাজার কোটি—ইসলামী ব্যাংকের বিপদ সংকেত
- ইইউ বাজারে চাহিদা কমে বিপাকে পোশাক খাত
- এক নজরে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির নতুন তালিকা
- ফেসবুক পোস্টে চাকরি গেল বিএমডিএ প্রকৌশলীর
- আবহাওয়ার পূর্বাভাসে বড় আপডেট
- দোকানে ঢুকেই চোখে মরিচ, তারপর যা হলো
- স্কুলে আসছে নতুন ৩ বিষয়, বদলে যাচ্ছে পাঠ্যক্রম
- মশার কামড়ে শিক্ষিকার মৃত্যু! আতঙ্ক ছড়াচ্ছে বিরল ভাইরাস
- রাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল বঙ্গভবন
- প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে কড়াকড়ি
- মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে বিস্ফোরক দাবি সাবেক উপদেষ্টার
- এবার ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, জানুন নতুন নিয়ম
- কাঁটাতার ইস্যুতে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক, মুখ খুলল ভারত
- মাত্র এক সপ্তাহে কত বাড়ল সোনার দাম
- রাস্তা থেকে টেনেহিঁচড়ে জাবির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
- ব্যাংক লুটপাটের বিচার চেয়ে গভর্নরের কাছে স্মারকলিপি
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- মার্কেন্টাইল ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংক এশিয়ার প্রথম প্রান্তিক প্রকাশ
- নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে কড়া বার্তা দিলেন নাহিদ ইসলাম
- এসএসএফ সদস্যের গলাধাক্কা নিয়ে যা বললেন ছাত্রদলের আমান
- ঢাবির র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার কারণ জানালেন প্রধানমন্ত্রী
- এনআরবিসি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যে বিতর্ক, ঢাবি অধ্যাপকের পাল্টা বিশ্লেষণে নতুন মোড়!
- নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের প্রথম প্রান্তিক প্রকাশ
- দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত জামায়াত নেতার ছেলে
- স্বরাষ্ট্র-পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে নতুন বিতর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী
- বিবাহিত নারী কর্মীকে বিয়ের প্রস্তাব দিলেন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী
- এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
- ঘাড় ও কোমরে গুরুতর আঘাত, পলকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ
- বাবা মুখ্যমন্ত্রী হতেই নাম বদলে ফেললেন থালাপতির ছেলে!
- আইপিও সংকট, উচ্চ সুদহার ও অনিশ্চয়তায় চাপে শেয়ারবাজার
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- অচেনা নম্বর থেকে ফোন, তারপরই বন্ধ—চার কিশোরীকে ঘিরে চাঞ্চল্য
- লোডশেডিংয়ের অজানা উপকারিতা জানলে অবাক হবেন
- ইসিতে জমা পড়ল জামায়াতের ব্যয়ের হিসাব
- জুলাই জাদুঘর নিয়ে স্পিকারের কড়া মন্তব্য
- বিনিয়োগকারীদের সক্রিয়তায় চাঙা শেয়ারবাজার
- ১২ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘তোরা মেম্বার-চেয়ারম্যানরা অর্ধেক নিবি, দলরে অর্ধেক দিবি’
- এবার অস্ট্রেলিয়ার ৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা
- শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ক্লোজএন্ড মিউচুয়াল ফান্ড রূপান্তরে নতুন গাইডলাইন বিএসইসি’র
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বোনাস ডিভিডেন্ডের বিভ্রান্তি দূর করল উত্তরা ব্যাংক
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!
- ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
অর্থনীতি এর সর্বশেষ খবর
- প্রভিশন ঘাটতি ৮৪ হাজার কোটি—ইসলামী ব্যাংকের বিপদ সংকেত
- এবার ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, জানুন নতুন নিয়ম
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের













