ভোটের পর মমতার প্রকল্প নিয়ে যা বললেন শুভেন্দু
নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বড় ঘোষণা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে চালু হওয়া কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।
নতুন সরকারের এই ঘোষণার মাধ্যমে রাজ্যের লাখো উপকারভোগীর মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটেছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই প্রশ্ন উঠেছিল, ক্ষমতার পরিবর্তনের কারণে ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘যুবসাথী’সহ বিভিন্ন জনমুখী প্রকল্প চালু থাকবে কি না। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “৩০ বছর আগের হোক কিংবা ১০ বছর আগের— চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না।”
তিনি জানান, সব প্রকল্পের তথ্যভাণ্ডার বা পোর্টাল নতুন করে হালনাগাদ করা হবে। কেন্দ্রীয় সরকারের সরাসরি সুবিধা হস্তান্তর (ডিবিটি) ব্যবস্থার মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে। এতে দুর্নীতি ও অনিয়ম কমবে বলেও দাবি করেন তিনি।
তবে একইসঙ্গে তিনি কড়া বার্তাও দেন। শুভেন্দুর ভাষায়, মৃত ব্যক্তি বা ভারতীয় নাগরিক নন— এমন কেউ সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা পাবেন না। এজন্য উপকারভোগীদের তথ্য যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হবে।
নির্বাচনী প্রচারের সময় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে বলে অভিযোগ তুলেছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। বিশেষ করে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প নিয়ে ব্যাপক আলোচনা ছিল। যদিও নির্বাচনের আগেই বিজেপির কেন্দ্রীয় নেতারা আশ্বাস দিয়েছিলেন, কোনো প্রকল্পই বাতিল করা হবে না। এমনকি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এদিকে পুরনো প্রকল্প চালু রাখার পাশাপাশি নতুন সরকার আরও কয়েকটি আর্থিক সহায়তা কর্মসূচির পরিকল্পনার কথাও জানিয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে ‘অন্নপূর্ণার ভান্ডার’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে নারীদের ব্যাংক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া আর্থিকভাবে অসচ্ছল পরিবারের অন্তঃসত্ত্বা নারীদের জন্য ২১ হাজার টাকা আর্থিক সহায়তা এবং ছয় ধরনের পুষ্টিকর খাদ্যসামগ্রী দেওয়ার প্রস্তাবও রয়েছে। অবিবাহিত ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে স্নাতকে ভর্তি হওয়ার আগে এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
শুভেন্দু অধিকারী আরও বলেন, পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত করার কাজ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার মতো একাধিক কর্মসূচি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের এই অবস্থান একদিকে যেমন সাধারণ মানুষের উদ্বেগ কমাবে, অন্যদিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক প্রতিযোগিতাকেও আরও তীব্র করে তুলবে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না













