ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬

বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার

২০২৬ মে ১১ ১৭:০৩:০৬
বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তর নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) হাওড়ায় রাজ্য সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করা হবে।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট জমি বিএসএফকে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ কাজে মুখ্যসচিব এবং ভূমি ও রাজস্ব সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সাম্প্রতিক সময়ে বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট সীমান্তের কয়েকটি জেলায় বিএসএফকে জমি হস্তান্তরের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে