ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬

মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় আপডেট

২০২৬ মে ১০ ১৯:১০:৪৭
মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় আপডেট

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস আগামী সপ্তাহের মধ্যে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইতোমধ্যে এপ্রিল মাসের বেতন পরিশোধ করা হয়েছে, তবে ঈদ বোনাসের ফাইল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী ফাইল পাঠানোর পর সাধারণত পাঁচ কর্মদিবসের মধ্যে চেক ছাড় হয়ে থাকে। সে হিসেবে সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী সপ্তাহেই শিক্ষক-কর্মচারীরা ঈদ বোনাস পেতে পারেন।

অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, বিষয়টি দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে যাতে শিক্ষকরা ঈদের আগে আর্থিক সুবিধা পান। দেশে বর্তমানে প্রায় ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে, যেখানে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন, যারা এই ঈদ বোনাসের আওতায় সুবিধা পাবেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে